প্রধানমন্ত্রী স্ববিরোধী বক্তব্য দিচ্ছেন : রিজভী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্ববিরোধী বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বরেছেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, দেশে নাকি খাদ্য ঘাটতি ও দুর্ভিক্ষ দেখা দেবে। তিনি কিন্তু দেশের ফুড সিকিউরিটির কথা ভাবেননি। তিনি একদিকে দুর্ভিক্ষের কথা বলছেন, অন্যদিকে সচিবদের ভবন নির্মাণের জন্য ৪৩ কোটি টাকা ব্যয়ে প্রকল্প অনুমোদন দিয়েছেন। আসলে এসবই করছেন তিনি তার দলের লোকজনকে আর্থিক সুবিধা দিতে।’ আজ মঙ্গলবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেডআরএফের কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, জেডআরএফের ডা. এ এস হায়দার পারভেজ, ডা. পারভেজ রেজা কাকন, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, খান মো. মনোয়ারুল ইসলাম শিমুল, কাদের গণি চৌধুরী, প্রকৌশলী মাহবুব আলম, মীর হেলাল, ডা. মো. ফখরুজ্জামান ফখরুল, কৃষিবিদ শফিউল আলম দিদার, কৃষিবিদ ছানোয়ার আলম, দবির উদ্দিন তুষার, শামীমা রাহিম, রাকিবুল হাসান চৌধুরী, শফিকুল ইসলাম, আসিফ হোসেন রচি প্রমুখ।
রুহুল কবির রিজভী বলেন, ‘আজকে দেশ যখন দুর্নীতি আর দুঃশাসনের বেড়াজালে আচ্ছন্ন, আজকে দেশে যখন অসত্যের ফানুস উড়িয়ে গণতন্ত্রকে হত্যা করে একটি সরকার ক্ষমতাসীন হয়ে গোটা দেশের মানুষকে জিম্মি করেছে তখন জিয়াউর রহমান ফাউন্ডেশন যে মানবকল্যাণে গৌরবজনক ভূমিকা পালন করছে এটা সত্যি প্রেরণাদায়ক কাজ।’
তিনি বলেন, ‘আজকে দেশ এক ভয়ংকর সংকটের মধ্যে পড়েছে। স্বয়ং প্রধানমন্ত্রী এদেশের মানুষকে বিপদজনক পরিস্থিতির মধ্যে, ভয়ভীতির মধ্যে ফেলে দেয়ার কথা বলছেন। তিনি আসন্ন দুর্ভিক্ষের কথা বলছেন, খাদ্য সংকটের কথা বলছেন। তিনি একদিকে বলছেন খাদ্যের অপচয় রোধ করতে অন্যদিকে আমরা দেখছি তার সরকারের লোকজন ভয়ঙ্কর লুটপাট করছে। প্রধানমন্ত্রী যখন এ কথা বলছেন তখন কি প্রধানমন্ত্রীর মনে পড়ে তার জেলা পর্যায়ের ছাত্রলীগের এক নেতা দুই হাজার কোটি টাকা পাচারের দায়ে অভিযুক্ত হয়েছিলেন ফরিদপুরে। আজকে ওই টাকা যদি দেশে থাকতো তাহলে আমরা ওই টাকা দিয়ে খাদ্য কিনে গোডাউনে রাখতে পারতাম।’
রুহুল কবির রিজভী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী যখন আসন্ন দুর্ভিক্ষের কথা বলছেন, খাদ্য সংকটের কথা বলছেন তখন আমরা দেখছি শুধুমাত্র সচিব এবং মুখ্যসচিবের বাসা বানানোর জন্য ৪৩ কোটি টাকা বরাদ্দের খবর সংবাদপত্রে এসেছে। এটা হচ্ছে একটা স্ববিরোধী সরকার। দুর্ভিক্ষ তো এখনই বিরাজমান। আজকে গোটা দেশকে আদিম অন্ধকার যুগে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশ এখন অন্ধকারাচ্ছন্ন। মধ্যযুগের, আদিম যুগের কৃতদাস প্রথা প্রবর্তন করা হয়েছে। নতুন করে খাগড়াছড়িতে আমরা দেখছি মা তার সন্তানকে বিক্রি করার জন্য বাজারে গিয়ে দামদর করছে।’
‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো প্রয়োজন ছাড়া সরকারের কর্তা ব্যক্তি এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে টাকা পাইয়ে দেয়ার জন্য অবৈধ আর্থিক সুবিধা দেয়ার জন্য সেখানে বিভিন্ন স্থাপনা করা হচ্ছে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে’ যোগ করেন এই বিএনপি নেতা।
মানবকল্যাণের এক বিশেষ উদ্দেশ্য নিয়ে ২৩ বছর আগে জিয়াউর রহমান ফাউন্ডেশন পথ চলা শুরু করেছে। ঝড় জলোচ্ছ্বাসে শুধু নয় স্বৈরাচারী দুঃশাসনে আমাদের দলের নেতাকর্মীরা যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদেরকে সর্বোচ্চ সেবাদানে প্রচেষ্টা চালিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এর দায়িত্বে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
প্রীতি / প্রীতি
সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল
অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার
সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির
বিএনপির থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের
রাষ্ট্রপতির সংসদে বক্তব্য দেওয়ার অধিকার নেই : তাহের
এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি
নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’, একাধিক প্রার্থীকে হারানো হয়েছে : নাহিদ
গৌরবের মুক্তিযুদ্ধকে ভূলুণ্ঠিত করা আ. লীগকে পুনর্বাসন করা যাবে না
সমর্থকদের যে অনুরোধ জানালেন আমির হামজা
রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের
নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার : মির্জা ফখরুল