ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বাকৃবিতে শেখ রাসেল দিবস পালন


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১০-২০২২ দুপুর ২:৪৬

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের ৫৯তম জন্মদিনে ‘শেখ রাসেল দিবস-২০২২’ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়। 

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির পরিচালনায় সূর্যোদয়ের পর থেকেই বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  বিশ্ববিদ্যালয়ের সকল অফিস, হল এবং আবাসিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন, শেখ রাসেল স্মৃতি বিজরিত ব্যানার প্রদর্শন, বঙ্গবন্ধু স্মৃতিচত্বরে পুষ্পস্তবক অর্পণ এবং বৃক্ষরোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দিনসহ হলগুলোর প্রভোস্ট, ডিন কাউন্সিলের সদস্য, কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থীরা। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য তার বক্তব্যে বলেন, আজ ১৮ অক্টোবর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জম্মদিন। পিতার মতোই উদ্যমী ও বলিষ্ঠতার অধিকারী ছিল সেই ছোটবেলা থেকেই। সবাই ধারণা করেছিলো তিনি তার বাবার মতোই দেশের কান্ডারী হবে। তাইতো কিছু বিপদগামী সৈনিক এবং কুচক্রের ষড়যন্ত্রের স্বীকার হয়ে প্রাণ দিতে হয়েছিলো তার। তারা বুঝতে পেরেছিলো হয়তো শেখ রাসেল তার বাবার আর্দশে মানুষ হয়ে অনন্য ইতিহাস রচনা করবে। 

এমএসএম / জামান

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত