ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধুর অসম্পন্ন কাজ সম্পন্ন করছেন শেখ হাসিনা : ডেপুটি স্পিকার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-১০-২০২২ বিকাল ৫:৭

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পরবর্তী সময়ে দেশকে অর্থনৈতিক মুক্তির দিকে এগিয়ে নিয়ে যান। এরপর জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের হত্যা করে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি। এর মধ্য দিয়ে দেশে অন্ধকার নেমে আসে। সেই অন্ধকার দূর করতে আলোকবর্তিকা হিসেবে আবির্ভুত হন জননেত্রী শেখ হাসিনা। তিনি দেশকে নিয়ে যাচ্ছেন তার পিতার স্বপ্নের সোনার বাংলার দিকে।

আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটোরিয়ামে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। প্রফেসর ড. হাফিজ মো. হাসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. এস এম নাসিফ শামস, ড. সেজুতি রহমান প্রমূখ।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার বলেন, 'মহান জাতির মহান পিতা শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনের দিকে মনোনিবেশ করেন। অর্থনৈতিক মুক্তি আনয়নের লক্ষ্য নির্ধারণ, দ্বিতীয় বিপ্লব ও সবুজ বিপ্লবের কর্মসূচি গ্রহণ, ক্ষুধা, দারিদ্র্য ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠন ও সত্যিকারের সোনার বাংলা বিনির্মানে দেশ যখন এগিয়ে যাচ্ছিল তখন ঘাতকরা তাকে সপরিবারে হত্যা করে। '

তিনি আরো বলেন, 'এরপর দেশের মানুষকে আপন করে, ঘাতকদের রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশে ফিরেন পরিবার হারানো নিঃস্ব, জাতির পিতার কন্যা শেখ হাসিনা। তার পিতার অসম্পূর্ণ কাজকে সম্পন্ন করতে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নামেন, মানুষকে দেখান উন্নত বাংলাদেশের স্বপ্ন। '

বঙ্গবন্ধু বেঁচে থাকলে হয়ত স্বল্প সময়ের মধ্যেই দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতেন উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধা টুকু বলেন, 'তাহলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এতো সংগ্রাম করতে হত না। অনেক যুদ্ধ করে শেখ হাসিনা বাংলাদেশকে বর্তমান অবস্থানে নিয়ে এসেছেন। বাংলাদেশ এখন বিশ্বের নিকট উন্নয়ন বিস্ময়। ২০৪১ সালের মাঝে তিনি দেশকে নিয়ে যেতে চান উন্নত বিশ্বের কাতারে। '

তিনি আরো বলেন, 'প্রধানমস্ত্রী খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে বলেছেন। যুদ্ধকালীন সময়ে পুরো বিশ্বই এখন দুরবস্থায় আছে তাই আগামীর দুর্দিনের কথা ভেবে আগাম প্রস্তুতি রাখতে হবে। এই বইটির মধ্যে উন্নয়নের বিশদ বিবরণ তুলে ধরা হয়েছে। অনুষ্ঠান শেষে ডেপুটি স্পিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে নাট্যকার, সাংস্কৃতিক জগতের উজ্জ্বল ব্যক্তিত্ব মাসুম আজিজের কফিনে ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন।

প্রীতি / প্রীতি

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী