প্রধানমন্ত্রী খাদ্য সংকটের কথা কেন বললেন বুঝতে পারছি না : ফখরুল
'আগামী বছর খাদ্য সংকট দেখা দিতে পারে' প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন এ বক্তব্যের কারণ বুঝতে পারছি না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলআম আলমগীর। তিনি বলেছেন, তিনি কেন এটা বলছেন, আমরাও বুঝতে পারছি না। কিছুদিন আগে তারা দাবি করেছে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। আজকে কি এমন ঘটল যে তারা এখন ভয় পাচ্ছে।
আজ মঙ্গলবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলীয় জোটের দুই শরিক দল এনডিপি ও জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপের পর তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, প্রশাসনসহ কোনো কিছুই ওপরে সরকারের নিয়ন্ত্রণে নেই। এত বেশি দুর্নীতি সবখানে প্রতিটি খাতে, প্রতিটি ক্ষেত্রে তাদের এখন এই অবস্থার প্রেক্ষিতে এটা সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। সব খানেই এত বেশি দুঃশাসন হয়েছে, অন্যায় হয়েছে যে তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। সরকারের দুর্নীতির কারণেই লোড শেডিং চরমে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, ৮ হাজার কোটি টাকায় ইভিএম কিনতে যাচ্ছে একটি জালিয়াতির ভোট করার জন্য। ৪৩ কোটি টাকা ব্যয় করা হচ্ছে মন্ত্রিপরিষদসচিব আর মুখ্য সচিবের বাড়ি তৈরি করার। এটা অবিশ্বাস্য ঘটনা। এ রকম প্রতিটি ক্ষেত্রে। একটা দুইটা নয়, সব খাতেই আজকে দুর্নীতি চলছে।
গণসমাবেশ দেখে সরকারের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, চট্টগ্রামে, ময়মনসিংহে জনতা ঢলের মতো নেমেছে। তথ্যসচিবকে বাধ্যতামূলক অবসর দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, এটার উত্তর আমি দেব না। ইট ইজ নট মাই বিজনেস।
সংলাপে এনডিপির চেয়ারম্যান কে এম আবু তাহের এবং জমিয়তে উলামায়ে ইসলামীর চেয়ারম্যান শায়খুল হাদীস আল লামা মনসুরুল হাসান রায়পুরী নিজ নিজ দলের ১০ সদস্যের নেতৃত্ব দেন। দুই সংলাপে বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি
অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা