ঢাকায় আসছেন থাই ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি
চলতি মাসের শেষের দিকে ঢাকায় আসছেন থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি সারুন চারুয়েনসুয়ান। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের আমন্ত্রণে সারুন চারুয়েনসুয়ান ঢাকা সফরে আসছেন।
বাংলাদেশ ও থাইল্যান্ডের দ্বি-পাক্ষিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে থাই ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারি ঢাকায় আসবেন। তার সফরের চূড়ান্ত তারিখ নিয়ে আলোচনা চলছে। সফরটি এ মাসের শেষের দিকে এবং দুই দিনের হতে পারে। তার সফরে চলতি বছরে ফেব্রুয়ারিতে ব্যাংককে অনুষ্ঠিত দ্বিতীয় ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) যেসব বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে সেগুলোর ফলোআপ থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।
সূত্র আরও জানায়, থাই ডেপুটি পার্মানেন্ট সেক্রেটারির সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেবে উভয়পক্ষ। এ ক্ষেত্রে মুক্ত বাণিজ্য চুক্তির (এফটিএ) প্রসঙ্গ আলোচনায় থাকতে পারে। এছাড়া, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুও আলোচনায় উঠে আসার সম্ভাবনা রয়েছে।
প্রীতি / প্রীতি
আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস
শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’
প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান
শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ
বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ
কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি
১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ
সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত
নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি
রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত