ঢাকা শনিবার, ১৬ মে, ২০২৬

বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হোন, সমস্যা সবসময় থাকবে না : প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-১০-২০২২ দুপুর ১২:২০

বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান বিদ্যুৎ সংকট সবসময় থাকবে না বলেও জানান তিনি। বুধবার সকালে ২৪০০ মেগাওয়াট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিপি) ইউনিট-২-এ রিঅ্যাক্টর প্রেসার ভেসেল (আরপিভি) স্থাপন কাজ উদ্বোধনকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবন থেকে পাবনার ঈশ্বরদীতে আরএনপিপির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন। পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিতে বাংলাদেশ দৃষ্টান্ত তৈরি করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘২০২৩ সালে প্রথম ও ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট উৎপাদনে যাবে।’

উল্লেখ্য, রূপপুর প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ২০২৩ সালে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে এবং ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট থেকে একই পরিমাণ বিদ্যুৎ পাওয়া যাবে।

প্রকল্পটির প্রায় ৫৩ শতাংশ আর্থিক অগ্রগতি এবং ৫৫ শতাংশ ভৌত অগ্রগতি হয়েছে। তবে প্রথম ইউনিটের সার্বিক অগ্রগতি ৭০ শতাংশ। 

রূপপুর প্রকল্পটি রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বাস্তবায়ন করছে। জনশক্তি প্রশিক্ষণসহ প্রকল্পটির নির্মাণ ব্যয় ১২৬৫ কোটি টাকা ডলার এবং এর ৯০ শতাংশ রাশিয়া অর্থায়ন করে।

এর আগে, গত বছরের ১০ অক্টোবর প্রধানমন্ত্রী আরএনপিপির প্রথম ইউনিটে আরপিভি উদ্বোধন করেছিলেন, যা পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩৩তম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

প্রীতি / জামান

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই

বিআরটিসির অগ্রিম টিকিট রোববার থেকে

হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৫১৮

ঈদের ছুটির প্রজ্ঞাপন জারি, বন্ধেও খোলা থাকবে যেসব অফিস

২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন

২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হতে পারে ৩১ ডিসেম্বর

ট্রেনে ঈদ যাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি আজ

চামড়ার নতুন দাম নির্ধারণ করল সরকার

আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দ দেওয়া হবে

অতিরিক্ত লবণ গ্রহণে দেশে বছরে প্রায় ২৪ হাজার মানুষের মৃত্যু: প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ

এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, আহত ১২৬৮ : যাত্রী কল্যাণ সমিতি