ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন গুল শাহানা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-১০-২০২২ দুপুর ১:১০

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক গুল শাহানা ঊর্মি। বুধবার (১৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলাদেশ বেতার ঢাকার জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলে সহকারী পরিচালক (বিসিএস তথ্য) গুল শাহানা এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস উইংয়ে সহকারী পরিচালক (মনিটরিং) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিসিএস ২৮ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা গুল শাহানা জামালপুরের সরিষাবাড়ীর কৃতি সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ থেকে বিএ (সম্মান) ও এমএ করেছেন। গুল শাহানার বাবা বীর মুক্তিযোদ্ধা মো. গাজীয়ার রহমানও বিসিএস (অ্যাডমিন) কর্মকর্তা ছিলেন।

১/১১ এর সময় শেখ হাসিনার মুক্তি আন্দোলনের কর্মী গুল শাহানা ২০০২ সালে থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের রোকেয়া হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

গুল শাহানার স্বামী এন আই আহমেদ সৈকত ব্যবসায়ী। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটিতে উপ তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক। 

প্রীতি / প্রীতি

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী