ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সাবেক কমিশনারদের নিয়ে সিইসির বৈঠক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-১০-২০২২ দুপুর ১:১৪

বন্ধ ঘোষিত গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচন নিয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ও সচিবদের সঙ্গে বৈঠকে বসেছে বর্তমান সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে বুধবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সাবেক সিইসি বিচারপতি আব্দুর রউফ, কেএম নূরুল হুদা, কাজী রকিব উদ্দীন আহমদ, সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, রফিকুল ইসলাম, কবিতা খানম, মো. শাহনেওয়াজ, সাবেক ইসি সচিব মোহাম্মাদ সাদিক, মোহাম্মাদ আবদুল্লাহ, সিরাজুল ইসলাম, হেলাল উদ্দীন আহমেদ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী ও মোখলেছুর রহমান অংশ নেন।

সিইসির সভাপতিত্বে এ বৈঠকে বর্তমান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, আনিছুর রহমান ও মো. আলমগীর উপস্থিত রয়েছেন। নির্বাচন কমিশনার আহসান হাবিব দেশের বাইরে রয়েছেন।

গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচন হয় গত ১২ অক্টোবর। ওই নির্বাচনে ক্লোজ সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরায় ব্যাপক অনিয়ম ধরা পড়ে। এমন বাস্তবতায় মাঝপথে ভোট বন্ধ করে দেয় ইসি। ওই নির্বাচন নিয়ে সাবেক কমিশনারদের মতামত নিতে চায় নতুন কমিশন।

ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়ার পর অংশীজনের সঙ্গে সংলাপ হয়েছে ইসির। রোডম্যাপও ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে এক দফা সাবেক সিইসি ও নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকও হয়েছে। এ সভায় অংশগ্রহণমূলক ভোটের বিষয়ে পরামর্শও এসেছে।

সবশেষ গত জুনের বৈঠকে সাবেক সিইসি, ইসি ও কর্মকর্তাদের অন্তত ২৮ জনকে আমন্ত্রণ জানালেও বৈঠকে অংশ নেন ১০ জন।

জামান / জামান

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী