তৃতীয় সন্তানের খবর দিলেন কারিনা
গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। এবার তিন নম্বর সন্তানের জন্ম দিতে চলেছেন নায়িকা। কী অবাক হচ্ছেন? ভাবছেন, দ্বিতীয় সন্তান জন্মানোর চার মাস পর কীভাবে তৃতীয় সন্তান হয়? আসলে এই সন্তান গর্ভজাত নয়, কলমজাত।
কারিনার কাপুরের লেখা একটি বই প্রকাশ পাবে খুব শিগগিরই। নাম ‘প্রেগন্যান্সি বাইবেল’। এই বইকেই নিজের তৃতীয় সন্তান হিসেবে উল্লেখ করেছেন অভিনেত্রী নিজেই। সেই বই হাতে নিয়ে ছবি তুলে তা পোস্টও করেছেন সোশ্যাল মিডিয়ায়।
দ্বিতীয়বার মা হওয়ার সময় অসহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে কাটাতে হয়েছে কারিনাকে। আন্তর্জাতিক যোগ দিবসে যোগাসনের একটি ছবি শেয়ার করে কারিনা লিখেছিলেন, ‘ডেলিভারির পরের চার মাস অসহ্য যন্ত্রণার মধ্যে দিন কাটিয়েছি। ভীষণই ক্লান্ত থাকতাম। কোনো কিছুই নতুন করে শুরু করতে ইচ্ছে করত না।’
অন্তঃসত্ত্বা অবস্থার সে সব অনুভুতির কথাই বিস্তারিত লেখা আছে কারিনার বইতে। মা হওয়ার সময় মেয়েদের শারিরীক ও মানসিক পরিবর্তন আসে। তেমনটা হয়েছিল কারিনার ক্ষেত্রেও। তার মা হওয়ার এই জার্নির শারিরীক ও মানসিক পরিবর্তনের কথাই শেয়ার করেছেন নায়িকা।
কারিনা লেখেন, ‘গর্ভবতী অবস্থায় বেশ কিছুদিন কাজ করতে ইচ্ছে করলেও এমন অনেকদিন গেছে যে, বিছানা ছেড়ে উঠতেই পারিনি।’ এই বই লিখতে সাহায্য করেছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরা। স্বাভাবিকভাবেই এই নতুন বই নিয়ে উচ্ছ্বসিত হওয়ার পাশাপাশি কারিনা নার্ভাসও।
মেয়েদের প্রেগন্যান্সির সময় থেকেই যে সব পরিবর্তন আসে তাদের মধ্যে অন্যতম ওজন বৃদ্ধি। কারিনারও বেশ অনেকটাই ওজন বেড়েছিল সন্তান জন্মানোর সময়। তবে নিয়িমিত যোগাসন করে অনেকটাই মেদ ঝরিয়ে ফেলেছেন তিনি।
ক্যারিয়ারের মধ্য গগনে থাকাকালীন মাতৃত্বের সিদ্ধান্ত নেন কারিনা। ব্রেক নেন কিছুদিনের। তিনি প্রমাণ করেন, মাতৃত্ব কখনো সাফল্যের পথে বাধা নয়। তবে প্রথম সন্তান তৈমুরের থেকে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে বেশি সচেতন সাইফ-কারিনা। এখন প্রকাশ্যে আনেনি তাদের দ্বিতীয় সন্তানকে।
এছাড়া সন্তানের নামও এখনো ঠিক করেন তারকা দম্পতি। তবে শোনা যাচ্ছে, ছোট ছেলেকে নাকি তারা ‘জেহ’ বলে ডাকে। এই ল্যাটিন শব্দটির অর্থ নীল পালকের পাখি। এটাই দ্বিতীয় ছেলের নাম কি না, তা অবশ্য জানাননি সাইফ বা কারিনা।
প্রীতি / প্রীতি
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী