ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ডলারের বিপরীতে ভারতীয় রুপির ফের রেকর্ড পতন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-১০-২০২২ দুপুর ১২:৩২

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড পতন হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালের দিকে স্থানীয় মুদ্রার দর কমে দাঁড়িয়েছে রেকর্ড ৮৩ দশমিক শূন্য ৮ রুপিতে। এর আগের সেশনে প্রতি ডলারের বিপরীতে পাওয়া যায় ৮৩ রুপি।

আসন্ন অর্থনৈতিক মন্দাকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। খবর ব্লুমবার্গের। প্রতি ডলারে ৮২ দশমিক ৯৮ রুপি দিয়ে লেনদেন শুরু হলেও এক পর্যায়ে এটির রেকর্ড পতন হয়ে মূল্য দাঁড়ায় ৮৩ দশমিক ১২১২ রুপিতে।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই জানিয়েছে, স্থানীয় মুদ্রার মূল্য শুরুর দিকে ৬ পয়সা কমে রেকর্ড ৮৩ দশমিক শূন্য ৬ রুপিতে দাঁড়ায়, যা অতীতের সব পতনকে ছাড়িয়ে যায়।

সিআর ফরেক্সের অ্যাডভাইজারের ব্যবস্থাপনা পরিচালক অমিত পাবারি বলেছেন, আট ট্রেডিং সেশনে ৮২ থেকে ৮২ দশমিক ৭০ রুপিতে স্থির হওয়ার পর হঠাং করে ডলারের বিপরীতে অভ্যন্তরীণ মুদ্রা ৮৩ রুপি ছাড়িয়েছে। এতে দেখা গেছে, সবশেষ ঘণ্টায় ভারতীয় মুদ্রার দর ৬০ পয়সা কমে ৮২ দশমিক ৪৩ থেকে ৮৩ দশমিক শূন্য ৩ রুপিতে দাঁড়িয়েছে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ডলার শক্তিশালী হতে থাকে। বিশ্বের বিভিন্ন মুদ্রার বিপরীতে ডলারের দাম বেড়েই চলেছে। এতে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে আমদানিকারক দেশগুলো। জ্বালানি ব্যয় মেটাতে অনেক দেশই হিমশিম খাচ্ছে।

জামান / জামান

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী

নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?

নিউ ইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

ভারতে বিদ্রোহীদের হামলায় হতাহত ৫ সেনা জওয়ান

মিয়ানমারের অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া