ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

রূপপুর প্রকল্পের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন চুল্লি পাবে বাংলাদেশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-১০-২০২২ দুপুর ৩:২৫

সর্বোত্তম বিদ্যুৎ উৎপাদনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিপি) জন্য বাংলাদেশকে উচ্চ ক্ষমতা সম্পন্ন পারমাণবিক চুল্লি দেওয়া হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন রুশ আণবিক শক্তি সংস্থা- রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ। 

আগামী বছরের অক্টোবরে এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য পারমাণবিক জ্বালানি বাংলাদেশে আসবে বলেও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সাথে সাক্ষাৎ করেন লিখাচেভ। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। 

রোসাটম মহাপরিচালক প্রধানমন্ত্রীকে বলেছেন যে, বাংলাদেশে পারমাণবিক জ্বালানি পৌঁছালে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে সেটার উদযাপন করতে চান তারা।  রূপপুর প্রকল্পের জন্য তারা বাংলাদেশিদের প্রশিক্ষণ দিচ্ছেন উল্লেখ করে লিখাচেভ বলেন, রাশিয়া বাংলাদেশে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে গবেষণা করতে আগ্রহী। 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজের উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে ব্রিফও করেন লিখাচেভ। কোভিড-১৯ মহামারির মধ্যেও পুরোদমে নির্মাণ কাজ অব্যাহত রাখার জন্য রাশিয়া, বিশেষ করে রোসাটম ডিজিকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহায়তার জন্য তিনি রাশিয়ার প্রশংসা করেন।  

সূত্র : বাসস।

এমএসএম / প্রীতি

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী