আজকের রাশিফল
আজ ২২ অক্টোবর, রোজ শনিবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।
ধনু : নতুন কাজের যোগাযোগ আসবে। ব্যবসায় প্রসার লাভের সুযোগ পাবেন। পরিকল্পনায় কিছু পরিবর্তন হতে পারে। মানসিক চাপ কমবে। প্রিয়জনের কোনো সুখবর পেতে পারেন। অর্থের ঘর শুভ। সময়ের সদ্ব্যবহার করুন।
মকর : শিক্ষার্থীরা পরিশ্রমের সুফল পাবেন। কর্ম ও অর্থক্ষেত্র অনুকূলে। পরিশ্রম বাড়লেও মানসিক শান্তি থাকবে। পরিকল্পনার বাইরে কিছু করা ঠিক হবে না। কথা রক্ষার্থে কোথাও যাওয়া থেকে বিরত থাকুন।
কুম্ভ : পেশাগত দিক ভালো যাবে। আর্থিক সাহায্য পাওয়ার আশ্বাস পাবেন। কাজে কিছুটা স্থবিরতা থাকতে পারে। প্রিয়জনের অসুস্থতায় উদ্বেগ থাকতে পারে। উচ্চাশা পূরণে বাধাকে পাশ কাটিয়ে অগ্রসর হবেন।
মীন : সামাজিক যোগাযোগ বাড়বে। কাজের পরিবেশ মাঝে মধ্যে প্রতিকূল হলেও ক্ষতিকর হবে না। যৌথ কাজে সুবিধা পাবেন। কোনো কাজে অন্যের ওপর প্রভাব বিস্তারে লাভবান হবেন। বন্ধুসঙ্গ আনন্দ দেবে।
মেষ : মানসিক চাপ বাড়তে পারে। কোনো কিছু নিয়ে অনিশ্চয়তায় ভুগতে পারেন। আর্থিক ক্ষেত্র দুশ্চিন্তায় ফেলতে পারে। ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যান। চেষ্টায় সব কিছু হয়। স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকবেন।
বৃষ : অপ্রত্যাশিত প্রাপ্তির সম্ভাবনা আছে। বন্ধুর সহযোগিতায় কাজের অগ্রগতি হতে পারে। কোনো সুযোগ অযাচিতভাবে আসতে পারে। অর্থের ঘর শুভ। চাকরি ক্ষেত্রে শুভ পরিবর্তনের সম্ভাবনা। শুভাকাঙ্ক্ষির পরামর্শে উপকৃত হবেন।
মিথুন : পারিবারিক জটিলতা দূর হবে। প্রত্যাশিত অর্থলাভে বিলম্ব। ঘরের পরিবেশ অনুকূলে থাকলেও বাইরের পরিবেশ ভালো থাকবে না। হওয়া কাজ আটকে যেতে পারে। অসমাপ্ত কাজ শেষ করুন। সুস্থ থাকুন।
কর্কট : কোনো খবর উৎসাহিত করবে। আর্থিক যোগাযোগে লাভবান হতে পারেন। ব্যবসায় নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। অন্যের উপকার করে আনন্দ পাবেন। শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন। ভালো থাকুন।
সিংহ : আপনার কাজে অন্যেরা অনুপ্রাণিত হবে। পরিবেশ অনুকূলে থাকবে। কোনো কাজে আর্থিক সুবিধা পেতে পারেন। ব্যবসায় জটিলতা দূর হবে। কোনো বন্ধুর উপদেশ কাজে লাগতে পারে। পরিশ্রমের ফল ভালো হবে।
কন্যা : কোনো ভালো কাজে সুনাম হবে। নতুন পরিকল্পনায় সাফল্যের ইঙ্গিত। আর্থিক উন্নতি আশা করা যায়। নিজস্ব বুদ্ধিবলে কঠিন সমস্যার সমাধান করতে পারবেন। পূর্ব পরিকল্পনাগুলোকে নতুন করে দেখুন।
তুলা : অন্যের কাজ করতে গিয়ে নিজের কাজের ব্যাঘাত ঘটতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় বাড়বে। প্রত্যাশিত কাজে বাধা পড়তে পারে। সমস্যা সমাধানে নিজস্ব বুদ্ধিমত্তাকে কাজে লাগান। অস্থির চিন্তায় কাজ নষ্ট করবেন না।
বৃশ্চিক : আয়ের নতুন কোনো উৎস পেতে পারেন। কর্মক্ষেত্রে আশার সঞ্চার হবে। কোনো বন্ধুর সান্নিধ্যে সময় ভালো কাটবে। ব্যবসায় অর্থ বিনিয়োগ করলে লাভবান হবেন। বুদ্ধিমত্তা ও কঠোর পরিশ্রমে কাজ সম্পন্ন হবে।
প্রীতি / প্রীতি
গরমে পোষ্যের পানিশূন্যতার ঝুঁকি কমাবেন যেভাবে
ক্ষতিকর কোলেস্টেরল কমানোর ৯টি ঘরোয়া উপায়
আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো!
বাঙ্গি খাওয়ার উপকারিতা জেনে নিন
হজমে সমস্যা? কলার সঙ্গে এই দুই উপাদান মিশিয়ে খান
রোজায় যেসব খাবার শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে
ডায়াবেটিস রোগীরা স্ট্রবেরি খেতে পারবেন?
ঘুমালে ঘাম হয়? জেনে নিন কারণ
বাংলাদেশি রন্ধনশিল্পের গ্লোবাল আইকন হওয়ার পথে শেফ জাহেদ
রমজানে মানসিক প্রশান্তির জন্য কী করবেন?
ত্রিশের পরে মা হতে চান? আপনার যা জানা জরুরি
নারীর জন্য লালশাক খাওয়া যে কারণে জরুরি