ডলার নিয়ে নতুন সিদ্ধান্ত হবে কার্যকর হচ্ছে ১ নভেম্বর
ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) শীর্ষ নেতারা ডলারের মূল্য নির্ধারণে নতুন সিদ্ধান্ত নিয়েছেন, যা আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে। রোববার (২৩ অক্টোবর) এক সভায় এ সিদ্ধান্ত আসে। সেখানে ব্যাংক খাতের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।
নতুন সিদ্ধান্ত মতে, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের বিপরীতে ডলার কেনার সর্বোচ্চ দর আরও ৫০ পয়সা কমিয়ে ১০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর রপ্তানি বিল নগদায়নের ক্ষেত্রে ৫০ পয়সা বাড়িয়ে করা হয়েছে ৯৯ টাকা ৫০ পয়সা।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর এবিবি-বাফেদার এক সভায় ১০৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছিল। আর রপ্তানি আয় নগদায়ন করতে সর্বোচ্চ ৯৯ টাকা ছিল। আর গত ১১ সেপ্টেম্বর ব্যাংকারদের সভায় এক্সপোর্ট প্রসিডে ৯৯ টাকা ও রেমিট্যান্সের ডলার ১০৮ টাকায় কেনার সিদ্ধান্ত হয়।
রপ্তানির ক্ষেত্রে নতুন এ দর কার্যকর হবে আগামী সোমবার থেকে। এর ফলে প্রতি ডলারের গড়ে খরচ পড়ছে ১০৩ টাকা ২৫ পয়সা। এর চেয়ে সর্বোচ্চ ১ টাকা বেশি অর্থাৎ ১০৪ টাকা ২৫ পয়সা দরে আমদানি ঋণপত্র নিষ্পত্তি করবে ব্যাংকগুলো।
জামান / জামান
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে