ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বাকৃবিসাসের আয়োজনে বাকৃবিতে প্রবন্ধ লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১০-২০২২ দুপুর ১:১২
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)  ‘প্রবন্ধ লেখা প্রতিযোগিতা-২০২২’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বাকৃবিসাসের কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বাকৃবিসাস)। প্রবন্ধ লেখার বিষয়বস্তু ছিল ‘বঙ্গবন্ধু ও আমাদের কৃষি’ এবং ‘কৃষিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবদান’। বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের থেকে প্রবন্ধ লেখার আহ্বান করে বাকৃবিসাস।
 
বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি রাকিবুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রনির সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ও বাকৃবিসাসের উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম। এছাড়া বাকৃবিসাসের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক শাহীদুজ্জামান সাগর ও মোফাজ্জল হোসেন মায়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
আয়োজিত প্রবন্ধ লেখা প্রতিযোগিতায় প্রথম স্থান আধিকার করেছেন ফাতেমা আক্তার, যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছেন মো. লাফসান তালুকদার রামিন, সানজিদা আক্তার অনন্ত ও রুকসানা পারভীন এবং তৃতীয় স্থান অধিকার করেছেন মো. ফাহাদ হোসেন ফাহিম। প্রবন্ধ প্রতিযোগিতায় এই ৫ জন প্রতিযোগিকে পুরষ্কার প্রদানসহ প্রতিযোগিতায় প্রথম ১০ জনকে বাকৃবিসাসের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়।
 
বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা বলেন, ‘বঙ্গবন্ধু ও আমাদের কৃষি’ অথবা ‘কৃষিতে বাকৃবির অবদান’ বিষয় দুটি নিয়ে প্রতিযোগিতাটি আয়োজিত হয় যা কৃষিবিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধু কৃষিবিদদের প্রথম শ্রেনীর মর্যাদা দিয়েছেন যে কারণে বাংলাদেশে আজ কৃষি একটি অনন্য উচ্চতায় পৌছে গিয়েছে। বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতিমনা পরিবেশ তৈরি করতে এই আয়োজনটি একটি মূখ্য ভূমিকা পালন করবে। এমন আয়োজন আরো হবে বাকৃবিসাসের কাছে এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি।

এমএসএম / জামান

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত