২৯ অক্টোবর দেশে ফিরবেন রওশন এরশাদ
দীর্ঘ এক বছর চিকিৎসা শেষে চলতি মাসের ২৯ তারিখ দেশে ফিরবেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। ৩০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে যোগ দেবেন এই রাজনীতিবিদ।
রওশন এরশাদ ঘোষিত জাপার সম্মেলনে প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশীদ জানান, ম্যাডাম আগামী ২৯ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। দেশে আসার পর সংসদ অধিবেশনে যোগ দিবেন।
গত বছরের ৫ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সযোগে উন্নত চিকিৎসার জন্য রওশন এরশাদকে থাইল্যান্ডে নেওয়া হয়। চলতি বছরের জুন মাসে ২৭ তারিখে দেশে আসেন। কয়েকদিন দেশে অবস্থান করে আবার ফিরে যান।
জানা গেছে, রওশন এরশাদ গতবার দেশে এলে তার সঙ্গে হাসপাতালে একজন নার্সও আসেন। তখন তিনি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ছিলেন। তবে, এবার দেশে ফিরে গুলশানে নিজ বাসভবন থাকবেন। সেখান থেকে নিজের অনুসারীদের নিয়ে ২৯ নভেম্বর জাতীয় পার্টির সম্মেলনে করবেন।
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন