ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি রোধে জরুরি পদক্ষেপ নিন : বাংলাদেশ ন্যাপ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-১০-২০২২ দুপুর ৩:৫৫

ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ দুর্যোগপ্রবণ এলাকা। বন্যা, খরা, ভূমিধস, টর্নেডো, শৈত্যপ্রবাহ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগে প্রতিবছর ব্যাপক সম্পদ ও প্রাণহানি ঘটে। এর মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। এই অবস্থায় সরকার ও সরকারি প্রশাসনকে কার্যকরী ও জরুরি সম্মিলিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

সোমবার (২৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুঁইয়া এ আহ্বান জানান। তারা বলেন, দুর্যোগকালে জনগণকে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলের অধিবাসী ও প্রশাসনকে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। ঘূর্ণিঝড়ে জনগণের করণীয় বিষয়গুলো জনসচেতনতা সৃষ্টিতে ও ক্ষয়ক্ষতি হ্রাসে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে। যার পরিপূর্ণ দায়িত্ব সরকারি প্রশাসনের।

নেতৃবৃন্দ বলেন, ঘূর্ণিঝড়ে যাতে জনগণের ক্ষয়-ক্ষতি কম হয় এবং ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষয়-ক্ষতি মোকাবেলায় প্রশাসনকে সর্বোচ্চ তৎপর থাকতে হবে। একই সাথে তাদের দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে করে এই ঘূর্ণিঝড়ে জানমালের সম্পদের ক্ষয়ক্ষতি সর্বোচ্চ হ্রাস করা যায়। 

আশ্রয়কেন্দ্রে নারী-পুরুষ শিশুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিশু খাদ্য বয়স্কদের খাদ্য নিশ্চিত করতে হবে। তারা যেন অভুক্ত অনাহারে না থাকে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ প্রস্তুতি রাখতে হবে। দুর্যোগ কেটে যাওয়ার পর যে সমস্যাগুলো দেখা যায় সেগুলো দ্রুত নিরসন করে লোকালয় বাসযোগ্য করতে এখনই পরিকল্পনা গ্রহণ করতে হবে। 

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন