সিত্রাংয়ের প্রভাবে ঢাকাসহ ৩০টি স্থানে ভেঙে পড়েছে গাছ
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঢাকাসহ ৩০টি স্থানে ভেঙে পড়েছে গাছ সোমবার রাতে এক বার্তায় ফায়ার সার্ভিস জানায়, ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ফায়ার সার্ভিসের উপকূলীয় এলাকার সকল ফায়ার স্টেশনকে স্ট্যান্ডবাই ডিউটি দেওয়া হয়েছে। উপ-পরিচালক (অপারেশন্স ও মেইন্টেইনেন্স) কামাল উদ্দীন ভূঁইয়া’র নেতৃত্বে কেন্দ্রীয়ভাবে খোলা হয়েছে ‘ঘূর্ণিঝড় সিত্রাং মনিটরিং সেল।’
এ পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় ১৩টি স্থানসহ সারা দেশে প্রায় ৩০টি স্থানে ঝড়ে ভেঙে পড়া গাছ ফায়ার সার্ভিসের সদস্যরা অপসারণ করেছেন। এছাড়া বরিশাল সদর ফায়ার স্টেশন কর্তৃক ১ জন ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, ঘূর্ণিঝড় সংক্রান্ত সাহায্যের জন্য মনিটরিং সেলের নম্বরগুলোতে যেকোনো সময় ফোন করা যাবে। হটলাইন: ১৬১৬৩, টেলিফোন: ০২-২২৩৩৫৫৫৫৫, মোবাইল: ০১৭৩০-৩৩৬৬৯৯। এছাড়া কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষসহ সকল বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের নিয়মিত ফোন নম্বরগুলোও সচল রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার সন্ধ্যার পর খেপুপাড়া, ভোলা, বরিশাল উপকূলে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অগ্রভাগ আঘাত হেনেছে। ভোরের মধ্যেই বাংলাদেশ উপকূল অতিক্রম করবে ঘূর্ণিঝড় সিত্রাং। তবে মধ্যরাতের মধ্যে ঘূর্ণিঝড়টি সম্পূর্ণ শক্তি নিয়ে ভোলা জেলার পাশ দিয়ে বরিশাল ও চট্টগ্রাম উপকূল অতিক্রম করবে।
এমএসএম / এমএসএম
আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস
শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’
প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান
শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ
বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ
কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি
১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ
সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত
নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি
রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত