ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

২২ ঘণ্টা পর সারাদেশে নৌযান চলাচল শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১০-২০২২ দুপুর ১১:৩৯

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের বিপদ কেটে যাওয়ায় প্রায় ২২ ঘণ্টা পর সারাদেশে সব ধরনের নৌযান চলাচল শুরুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ।

এ নিয়ন্ত্রক সংস্থার উপপরিচালক মো. মোবারক হোসেন মজুমদার মঙ্গলবার সকালে বলেন, আবহাওয়ার উন্নতি হওয়ায় মঙ্গলবার সকাল পৌনে ১০টা থেকে লঞ্চসহ সকল নৌযান চলাচল শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় এগিয়ে আসায় সোমবার সকালে দেশের সমুদ্রবন্দরগুলোতে বিপদ সংকেত জারির পাশাপাশি উপকূলীয় নদীবন্দরগুলোতে ৩ নম্বর নৌ বিপদ সংকেত দেখাতে বলা হয়। সে কারণে শুরুতে উপকূলীয় জেলাগুলোতে এবং পরে দুপুর ১২টা থেকে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ।

ভারি বর্ষণ আর জলোচ্ছ্বাস সঙ্গী করে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’।  মধ্যরাত নাগাদ ভোলার কাছ দিয়ে এ ঝড় পুরোপুরি স্থলভাগে উঠে আসে এবং বৃষ্টি ঝরিয়ে দুর্বল হতে হতে স্থল নিম্নচাপে পরিণত হয়। 

বিআইডব্লিউটিএ কর্মকর্তা মোবারক বলেন, ৯টা ৪০ মিনিটে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, সারাদেশে নদীবন্দরে এখন ১ নম্বর সংকেত রয়েছে। তাই সব ধরনের নৌযান চলাচলে কোনো বাধা নেই।

ঢাকা নদীবন্দরে বিআইডব্লিউটিএ এর যুগ্ম পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, সকালে আবহাওয়া ভালো থাকলেও সদরঘাট থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি, পন্টুনেও কোনো লঞ্চ নেই।  এখন লঞ্চ চলাচল শুরুর অনুমতি মেলায় মাইকিং করে জানানো হবে, তারপর লঞ্চ পন্টুনে ভেড়ানো শুরু হবে।

ঝড়ের রাতের পর সকাল থেকে ঘূর্ণিঝড়ের সার্বিক ক্ষয়ক্ষতির চিত্র আসতে শুরু করেছে। গাছ ও দেয়াল চাপা পড়ে এবং নৌ ডুবে ছয় জেলায় অন্তত দশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দক্ষিণের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ফিরতে শুরু করলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি।

মাঠে এখন আমন ফসল থাকায় ধানের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে; জোয়ারে উপকূলীয় এলাকার মাছের ঘেরও ভেসে যাওয়ার খবর আসছে। 

জামান / জামান

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী