সারাদেশে ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সারাদেশে ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন। মঙ্গলবার (২৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান৷
নসরুল হামিদ জানান, আজ (মঙ্গলবার) বিকেলের মধ্যে ৭০ শতাংশ এবং আগামীকালের (বুধবার) মধ্যে শতভাগ বিদ্যুৎ কানেক্টিভিটির আওতায় চলে আসবে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, সিত্রাং উপকূলীয় এলাকায় আঘাত করেছে। বিদ্যুতের অবকাঠামোগুলোর ব্যাপক ক্ষতি করেছে। প্রায় ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন আছেন। ট্রান্সমিশনে আঘাত হয়নি। আঘাত হয়েছে ডিস্ট্রিবিউশনে। অনেক পোল ভেঙে গেছে। গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
তিনি বলেন, আশা করছি বিকেলের মধ্যে ৭০ ভাগ এলাকায় বিদ্যুৎ ফিরবে। কাল দুপুরের মধ্যে শতভাগ সম্পন্ন হবে। আমাদের কর্মীরা কাজ করছেন। বেশ ক্ষতি হয়েছে। অনেক সাব-স্টেশনে পানি উঠেছে। টাকার হিসাবটা আরো পরে জানানো যাবে।
প্রীতি / জামান
আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস
শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’
প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান
শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ
বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ
কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি
১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ
সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত
নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি
রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত