দরপতনের শীর্ষে এপেক্স ফুটওয়্যার
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার শেয়ার দরপতনের শীর্ষে উঠে এসেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৬৪ বারে ৮৭ হাজার ৭৮২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৩১ লাখ টাকা।
দরপতন তালিকায় দ্বিতীয় স্থানে নাভানা সিএনজির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ২৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২৪৭ বারে ১০ লাখ ৪৩ হাজার ৮১১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৮৫ লাখ টাকা।
পতন তালিকায় তৃতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৭৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৮৮ বারে ২ লাখ ৭৭ হাজার ৬৯৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৫ লাখ টাকা।
মঙ্গলবার দরপতন তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো লিমিটেডের ১.২৫ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ১.২৩ শতাংশ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১.১৯ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১.০৩ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্টসের ০.৯৫ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ০.৭৭ শতাংশ এবং আফতাব অটোমোবাইলসের ০.৭৬ শতাংশ দর কমেছে।
প্রীতি / প্রীতি
১২ কেজি এলপিজির নতুন দর ২০৬০ টাকা, বাড়ল ২২৩ টাকা
‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ
অক্টোবরে এলো ৩৫ হাজার ৬০০ কোটি টাকার বেশি প্রবাসী আয়
'শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন', কাজে ফেরার আহ্বান মন্ত্রীর
‘এলডিসি উত্তরণের সময় বাড়ানো ব্যতিক্রম সিদ্ধান্ত, পারফরম্যান্স দেখাতে হবে’
রক্ষণাবেক্ষণে এফএসআরইউ, গ্যাস সংকটের শঙ্কা!
বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত
ইউরোপে সস্তা পোশাক আমদানিতে নতুন শুল্ক, চাপে চীনা ই-কমার্স
প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম
সোনার দাম একবারে কমলো সাড়ে ৫ হাজার টাকা
ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রাখলো বাংলাদেশ ব্যাংক