ব্রেন ইনফেকশনে জবি শিক্ষার্থীর মৃত্যু
ব্রেন ইনফেকশনজনিত কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম আঞ্জুমান আরা সুখী। তিনি বাংলা বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। বুধবার (২৬ অক্টোবর) ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহপাঠী ও স্বজনরা।
তারা জানান, আঞ্জুমান আরা সুখী বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিল। পরবর্তীতে পেটে ব্যথা ও সর্দি নিয়ে গত ১৫ অক্টোবর হাসপাতালে ভর্তি হয়। তবে চিকিৎসারত ডাক্তার নির্দিষ্ট করে রোগ চিহ্নিত করতে পারেননি বলে জানান তারা।
সুখী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেউতা গ্রামে। পরিবারের প্রথম সন্তান তিনি। তার পিতার নাম আব্দুল আউয়াল খান।
এ বিষয়ে জবির বাংলা বিভাগের চেয়ারম্যান পারভীন আক্তার জেমী বলেন, সুখী খুব ভালো একজন মানুষ ছিল। সবার সাথে ভালো সম্পর্ক ছিল। সকলেরই প্রিয় ছিল সে। হঠাৎ করেই আমাদের ছেড়ে গেল। আমরা শোকসন্তপ্ত পরিবারের সাথে যোগাযোগ করেছি।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম শোক প্রকাশ করে বলেন, সকালে জানতে পারলাম বাংলা বিভাগের এক শিক্ষার্থী মারা গেছে। আমরা তার পরিবারের সাথে কথা বলার চেষ্টা করছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, সকালে খবরটি শুনলাম। তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।
এদিকে শোকের মাতম বয়ে চলেছে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। শোক প্রকাশ করছেন সুখীর সহপাঠী ও স্বজনরা। ফেসবুকে কেউ সুখীর হয়ে সকলের কাছে ক্ষমা চাচ্ছেন আবার কেউ স্মৃতিচারণ করছেন। মেধাবী শিক্ষার্থী সুখীর অকাল প্রয়াণে সকলের মধ্যেই শোক ছড়িয়ে পড়েছে।
এমএসএম / জামান
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied