ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

ক্ষমতা পরিবর্তনের একমাত্র মাধ্যম ভোট : স্বরাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১০-২০২২ দুপুর ৪:১

জনদুর্ভোগ সৃষ্টি করে নয়, ক্ষমতা পরিবর্তনের একমাত্র মাধ্যম ভোট বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।বুধবার দুপুরে রাজধানীর তেজগাঁও মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিএনপির উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী নির্বাচনে দেশের জনগণ যদি আপনাদের ভোট দেয় তাহলে ক্ষমতায় আসবেন। ক্ষমতা পরিবর্তনের একমাত্র মাধ্যম ভোট। তবে জনদুর্ভোগ সৃষ্টি করে আপনারা ক্ষমতায় আসবেন, তা জনগণ মেনে নেবে না। মন্ত্রী বলেন, যারা অনেক ধরনের রঙিন স্বপ্ন দেখছেন তাদেরকে আহ্বান, এক বছর অপেক্ষা করুন।

আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র কিংবা পেশিশক্তির মাধ্যমে ক্ষমতায় আসেনি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে জনগণের ভোটের মাধ্যমে। আওয়ামী লীগ মনে করে জনগণই তার প্রধান শক্তি। জনগণ মনে করে বাংলাদেশের বিকল্প শুধুমাত্র শেখ হাসিনা, আর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, ঢাকা, চট্টগ্রামে অবস্থান করে দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করার প্রয়াস আপনারা নেবেন না। আপনারা সুষ্ঠু রাজনীতি করুন, এতে আমাদের কোনো আপত্তি নেই।

যারা অনেক ধরনের রঙিন স্বপ্ন দেখছেন তাদেরকে আহ্বান জানাবো, এক বছর অপেক্ষা করুন। আন্দোলনের নামে দখল করার কথা বলে দেশকে অস্থিতিশীল করলে জনগণ তা মেনে নেবে না।

প্রীতি / প্রীতি

সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে জ্বালানি সংকট নেই, মধ্যপ্রাচ্যের বাইরের সোর্সে নজর দিচ্ছে সরকার

প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় : কৃষিমন্ত্রী

মব কালচার আর অ্যালাউ করা হবে না : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৭ এ‌প্রিল দি‌ল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’

৩ লাখ ৫৪ হাজার জনের তথ্য যাচাই শেষ, বাধা মিয়ানমারের সংঘাত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি সংসদ শুরু

এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে পাওয়া যাবে হামের টিকা : স্বাস্থ্যমন্ত্রী

জ্বালানি তেল মজুতকারীর তথ্য দিলে মিলবে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার

মুনাফার প্রলোভনে বিনিয়োগ, পাচার হওয়া ৪০ কোটি টাকা ফেরত আনলো সিআইডি

ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে আরেক ট্রাকের ধাক্কায় নিহত -১