ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১০-২০২২ দুপুর ৪:৬

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২৬ অক্টোবর) আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা কমেছে। তবে দুই স্টক এক্সচেঞ্জেই সূচক বেড়েছে, অপরিবর্তিত রয়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৪৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯৩ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।  

ডিএসইতে মোট ৩৫৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭১ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ৪৬ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২৩৭ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।  

ডিএসইতে মোট ৭৪১ কোটি ৮০ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬২৩ কোটি ৫০ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ১৯৩ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬৬৭ পয়েন্টে, সিএসই৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩১৫ পয়েন্টে অবস্থান করছে।  

সিএসইতে ২০১ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত আছে ১১০ টির। দিন শেষে সিএসইতে ১৯ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।  

প্রীতি / প্রীতি

১২ কেজি এলপিজির নতুন দর ২০৬০ টাকা, বাড়ল ২২৩ টাকা

‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ

অক্টোবরে এলো ৩৫ হাজার ৬০০ কোটি টাকার বেশি প্রবাসী আয়

'শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন', কাজে ফেরার আহ্বান মন্ত্রীর

‘এলডিসি উত্তরণের সময় বাড়ানো ব্যতিক্রম সিদ্ধান্ত, পারফরম্যান্স দেখাতে হবে’

রক্ষণাবেক্ষণে এফএসআরইউ, গ্যাস সংকটের শঙ্কা!

বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত

ইউরোপে সস্তা পোশাক আমদানিতে নতুন শুল্ক, চাপে চীনা ই-কমার্স

প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম

সোনার দাম একবারে কমলো সাড়ে ৫ হাজার টাকা

ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রাখলো বাংলাদেশ ব্যাংক

ঋণে জর্জরিত হয়ে ২ মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেন মা