সরকার কোনোকিছুর দাম বাড়ায়নি : স্বাস্থ্যমন্ত্রী
বিদ্যুৎ ও দ্রব্যমূল্য নিয়ে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করছে অভিযোগ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘সিলেটে বন্যা হলো, সবাই ঝাঁপিয়ে পড়ল। অথচ সেখানে বিএনপিকে আমরা দেখলাম না। জিয়ার আমল থেকে এখন পর্যন্ত আমরা দেখেছি কিভাবে তারা লুটপাট করেছে, ক্ষমতার রাজনীতি করেছে। তারা লুটপাটে ব্যস্ত।
আজ বুধবার রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের মাল্টিপারপাস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সরকার কোনো কিছুর দাম বাড়ায়নি, নিজে থেকে বেড়ে গেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিশ্বজুড়ে পেট্রোলের দাম তিন গুণ হয়ে গেছে। ডিজেলের দাম হয়ে গেছে তিন গুণ। ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ান তেল সবাই কিনতে পারছে না। তেলের দাম বেড়ে গেলে সব কিছুর দাম বাড়ে।
বিএনপির আমলের সমালোচনা করে তিনি বলেন, বিএনপির সময়ে মাঝেমধ্যে বিদ্যুৎ আসত। তারা চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। এখন তো ২৪ হাজার মেগাওয়াট উৎপাদিত হচ্ছে৷ পেট্রলের দাম বেড়ে গেছে, ডিজেলের দাম বেড়েছে। এখন একটু লোড শেডিং হচ্ছে। অচিরেই এই সমস্যা কেটে যাবে।
তিনি বলেন, ‘আজকে আমি আনন্দিত, আমরা আরেকটি ভবন উদ্বোধন করতে পেরেছি। প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি এই হাসপাতালকে আন্তর্জাতিক মানে উন্নীত করার। তার জন্য যা যা লাগে ডাক্তার, নার্স, যন্ত্রপাতি আমরা ব্যবস্থা করছি। ভবিষ্যতেও করব। ’
তিনি আরো বলেন, ‘১৯৭৫ সালের এক রাতে বঙ্গবন্ধু পরিবারের ১৮ জন শহীদ হয়েছেন। এ ধরনের জঘন্য অপরাধ পৃথিবীর কোথাও ঘটেনি, বাংলাদেশে ঘটেছে। জাতির জনকের ক্ষেত্রে তো আরো বিরল। এই হত্যার মধ্যে রয়েছে শেখ রাসেল, অত্যন্ত প্রিয় ছিলেন তিনি জাতির জনকের। অবুঝ শিশু, তাকে হত্যা করার কী কারণ আমরা বুঝতে পারি না। ’
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের সচিব সভাপতি ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম শিশির, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. এম ইকবাল আর্সলান, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি জাতীয় অধ্যাপক মাহমুদ হাসান, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. গোলাম কিবরিয়াসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রীতি / জামান
আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস
শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’
প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান
শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ
বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ
কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি
১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ
সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত
নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি
রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত