১৯ বছর পর জবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি, আছেন গুম হওয়া ৩ নেতা
দীর্ঘ ১৯ বছর পর জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে জায়গা পেয়েছেন ২৮৩ জন সদস্য। বিভিন্ন সময়ে গুম হওয়া ৩ নেতাকেও রাখা হয়েছে সহ-সভাপতি পদে।
শুক্রবার (২৮ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্ণাঙ্গ এই কমিটি ঘোষণা করা হয়।
পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি পদে দায়িত্ব পাওয়া শাখা ছাত্রদলের তিন কর্মী আসাদুজ্জামান রানা, মাজাহারুল ইসলাম রাসেল ও আল-আমিন গুম হয়েছে বলে দাবি বিএনপির এই সহযোগী সংগঠনের নেতাদের। সদ্য ঘোষিত কমিটির বিজ্ঞপ্তিতেও এই তিন নেতার নামের পাশে গুম উল্লেখ করা হয়েছে।
দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, '২০০৩ সালে ৮১ সদস্য বিশিষ্ট কমিটি ছিলো আমাদের শেষ পূর্ণাঙ্গ কমিটি। ১৯ বছর পর আবারও পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। দীর্ঘদিন পূর্ণাঙ্গ কমিটি না হওয়া এবং বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ ব্যাচকেও কমিটিতে অন্তর্ভুক্ত করায় এবার ২৮৩ সদস্যের কমিটি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় হওয়ার পর এই প্রথম পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হলো।'
গুম তিনজনকে কমিটিতে রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'তারা বিভিন্ন সময়ে গুমের শিকার হয়েছেন। যেহেতু তারা আমাদের পার্টির সদস্য, সেই জায়গা থেকে তাদের সম্মানজনক সহসভাপতি পদে রাখা হয়েছে।'
উল্লেখ্য, চলতি বছর ১ জুলাই আসাদুজ্জামান আসলামকে সভাপতি ও সুজন মোল্লাকে সাধারণ সম্পাদক করে ছয় বছর পর জবি ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এর ৩ মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। নতুম কমিটিতে সহসভাপতি পদে ৫৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৬৭ জন, সহ সাধারণ সম্পাদক ৫৬ জন, সাংগঠনিক সম্পাদক ১ জন, সহ সাংগঠনিক সম্পাদক ৫৭ জন, সম্পাদকীয় পদে ২৭ জন এবং সদস্য ১৮ জন স্থান পেয়েছেন।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied