২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরা শুরু
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরা শুরু হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) মধ্যরাত থেকেই ইলিশ ধরা শুরু করেছেন জেলেরা। ইলিশের প্রজনন মৌসুমকে কেন্দ্র করে গত ৭ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশ ধরা, বিক্রি, পরিবহনসহ সব কাজে নিষেধাজ্ঞা দেয় মৎস্য অধিদপ্তর।
নিষেধাজ্ঞার এই সময়ে ইলিশের নিরাপদ প্রজননের স্বার্থে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এ সময়ে জেলে পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে ত্রাণ দিয়ে সহায়তা করা হয়। তবে জেলেদের অভিযোগ, বরাদ্দ করা সরকারি প্রণোদনার চাল তারা সঠিক সময়ে সঠিকভাবে পাননি। নিষেধাজ্ঞা শেষে মাছ ধরার সুযোগ পেয়ে ধার পরিশোধ করতে পারবেন বলে আশা তাদের।
এদিকে নিষেধাজ্ঞায় কঠোরভাবে অভিযান বাস্তবায়ন করার পাশাপাশি সিত্রাংয়ের প্রভাবে মা ইলিশ অবাধে ডিম ছাড়তে পাড়ায় উৎপাদন অনেক বাড়বে বলে আশা করছে মৎস্য বিভাগ।
কর্মকর্তারা জানান, এবারের অভিযান সফল করার পাশাপাশি সিত্রাংয়ের প্রভাবে বাড়তি বৃষ্টি ও নদীতে ব্যাপক স্রোতসহ নদীর পানির লবণাক্ততা কমে যাওয়ায় মা ইলিশ নদীর মিষ্টি পানিতে এসে ডিম ছেড়েছে। এবার ইলিশের উৎপাদন বাড়বে।
জামান / প্রীতি
আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস
শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’
প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান
শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ
বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ
কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি
১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ
সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত
নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি
রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত