কুবির প্রতি আসনের জন্য লড়বেন ৩১ জন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষ ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন সম্পন্ন হয়েছে। এ বছর আবেদন করেছেন মোট ৩২ হাজার ৮৭ শিক্ষার্থী। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের মোট আসনের বিপরীতে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৩১ জন শিক্ষার্থী। শনিবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, এ বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 'এ' ইউনিটে (বিজ্ঞান) ১৮ হাজার ৬৩২টি, 'বি' ইউনিটে (মানবিক) ৭ হাজার ৯০৭টি, ‘সি’ ইউনিটে (বাণিজ্য) ৫ হাজার ৫৪৮টি আবেদন পড়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে মোট ১ হাজার ৪০টি আসন রয়েছে। এরমধ্যে ‘এ’ ইউনিটে আসন সংখ্যা ৩৫০টি; ‘বি’ ইউনিটে আসন সংখ্যা ৪৫০টি এবং ‘সি’ ইউনিটে আসন সংখ্যা ২৪০টি।
ফলে 'এ' ইউনিটের প্রতি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ৫৩ জন, 'বি' ইউনিটে প্রায় ১৭ জন এবং 'সি' ইউনিটে লড়ছেন প্রায় ২৩ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের মোট আসনের বিপরীতে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৩১ জন শিক্ষার্থী।
প্রীতি / জামান
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা