সামনে অনেক চ্যালেঞ্জ : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের সামনে এখনও অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। জঙ্গিবাদ দমনে সফলতা আসলেও যুবসমাজকে মাদকের কুফল, ইভটিজিং এমনকি কিশোর গ্যাং এর মতো অপরাধ পুলিশের পাশাপাশি সামাজিকভাবেও প্রতিরোধ করতে হবে। শনিবার ( ২৯ অক্টোবর) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, জনগণ পাশে থাকলে সব কিছু মোকাবিলা করা যায়। জঙ্গি দমনে আমরা সফলতা পেয়েছি। জঙ্গির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। পুলিশের পাশাপাশি জনগণ এগিয়ে আসায় তা রোধ করা গেছে। এখনও অনেক চ্যালেঞ্জ আছ। ইভটিজিং, মাদকের কুফল থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। মোবাইল, ফেসবুকে অপপ্রচার করা হচ্ছে। এসব রোধে কাজ করতে হবে। করোনাকালীন সময়ে কিশোর গ্যাং সৃষ্টি হয়েছে। মূলত এ সময় স্কুল, কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীরা পড়াশোনা থেকে বিরত থাকে। এ কারণে গ্যাং কালচার গড়ে ওঠে ।
তিনি আরও বলেন, দুর্বার গতিতে দেশ চলছে। কমিউনিটি পুলিশও অনেক এগিয়েছে। সাবেক আইজিপি শহীদুল হক এর হাত ধরে এর যাত্রা শুরু হয়। আর বিট পুলিশিং শুরু করেন সাবেক আইজিপি ড. বেনজীর আহমেদ। এসবের দ্বারা সমাজের সঙ্গে মিশে যায় পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী। এর মাধ্যমে অপরাধ দমন করা অনেকাংশে সম্ভব হয়েছে।
প্রীতি / প্রীতি
আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস
শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’
প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান
শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ
বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ
কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি
১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ
সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত
নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি
রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত