জার্মানিতে পৌঁছেছেন রাষ্ট্রপতি
স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানিতে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বঙ্গভবন প্রেস উইং জানায়, রাষ্ট্রপতিকে বহনকারী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট শনিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে বার্লিন ব্র্যান্ডেনবার্গ বিমানবন্দরে পৌঁছায়। এ সময় জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া তাকে স্বাগত জানান।
এর আগে, স্থানীয় সময় শনিবার (২৯ অক্টোবর) রাত ৩টা ২০ মিনিটে কাতার এয়ারওয়েজের ভিভিআইপি ফ্লাইট কিউআর-৬৩৯ যোগে ঢাকা হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন রাষ্ট্রপতি।
এ সময় বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, ডিপ্লোমেটিক কোরের প্রধান ও বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত মাজিদ হালিম, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রয়েস্টার, তিন বাহিনীর প্রধান, পররাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার এবং পুলিশের মহাপরিদর্শক।
রাষ্ট্রপতি জার্মানির একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং লন্ডনের একটি চক্ষু হাসপাতালে চক্ষু পরীক্ষা করাবেন।আগামী ১৩ নভেম্বর রাষ্ট্রপতি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
প্রীতি / প্রীতি
সারাদেশে কমতে পারে তাপমাত্রা
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
সংসদীয় স্থায়ী কমিটিতে জুনিয়র কনসালট্যান্ট নিয়োগের সুপারিশ
দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
ভূমি ব্যবস্থায় স্বচ্ছতা আনতে সব সেবা ডিজিটাইজেশনের নির্দেশ সংসদীয় কমিটির
বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতে সংসদ ভবনে বসছে সোলার প্যানেল
মিরপুরে হকারদের আর বসতে দেওয়া হবে না
গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা
মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার
বিরোধী দলের জন্য এখনও আলোচনার দ্বার উন্মুক্ত : চিফ হুইপ
মিরপুরে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার