ব্যক্তিগত আক্রমণ না করতে ফখরুলের অনুরোধ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ব্যক্তিগত আক্রমণ না করে বক্তব্য দিতে অনুরোধ জানিয়েছেন।
ফখরুল বলেছেন, ব্যক্তিগত আক্রমণ করলে শেষে সামাল দিতে পারবেন না। কার কয়টা বাড়ি আছে, কত টাকা আছে, এসব টাকা কোথা থেকে আসে? আমি এসব ব্যক্তিগত আক্রমণে যেতে চাই না। কারণ এসব আক্রমণাত্মক কথা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না।
রোববার (৩০ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, তিনি (ওবায়দুল কাদের) বলেছেন, আমি নাকি দুবাইয়ের টাকা পাই, টাকার ওপর ঘুমাই। তাকে বলতে চাই, অযথা বেশি ঘাঁটাবেন না। বেশি ঘাঁটালে কিন্তু কেঁচো বেরিয়ে যাবে। আমরা পৈত্রিক সম্পত্তি বিক্রি করে রাজনীতি করি। আমাদের নেতা-কর্মীরা নিজের টাকায় চাঁদা দিয়ে সমাবেশ করে। আর আপনারা (আওয়ামী লীগ) কী করেন সেটা দেশের সবাই জানে।
ফখরুল বলেন, আপনারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছেন। নির্বাচনকালীন ৯০ দিনের তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি বাতিল করেছেন। আপনারা বলছেন, আপনারা করেননি, আদালত করেছেন। টিকে থাকার জন্য জনগণকে বোকা বানাতে চাইলেও জনগণ বোকা নয়। আপনারাই বলেন, অনেক উন্নয়ন করেছেন, তাহলে ভয় পাচ্ছেন কেন?
বিএনপি মহাসচিব ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপি নেতা সরফত আলী সপু, এবিএম মোশাররফ হোসেন, সুলতানা রহমান, আমিনুল হক, রফিকুল আলম মজনু, সুলতান সালাহ উদ্দিন টুকু, মুনায়েম মুন্না প্রমুখ।
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন