ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

‘বাবা হওয়ার’ চিন্তা কমাতে জিম করছেন যশ!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-৭-২০২১ দুপুর ১২:২৪

টালিউড অভিনেত্রী নুসরাত জাহান মা হচ্ছেন। কিন্তু প্রাক্তন স্বামী নিখিল জৈন দাবি করেছেন, তিনি এই সন্তানের পিতা নন। সেই সূত্রে অধিকাংশের ধারণা, নুসরাতের এই অনাগত সন্তানের পিতা অভিনেতা যশ দাশগুপ্ত। যদিও তারা কেউই এ বিষয়ে মুখ খোলেননি।

নুসরাত ও যশ বর্তমানে একসঙ্গেই বসবাস করেন। মাতৃত্বের সময়টাতে তাকে সার্বক্ষণিক দেখভাল করছেন অভিনেতা। সোশ্যাল মিডিয়াতেও সেটার ইঙ্গিত পাওয়া যায়। পরিবারে নতুন সদস্যের অপেক্ষায় তাদের দিন বেশ ভালোই কাটছে।

কিন্তু এরই মাঝে চিন্তিত হয়ে পড়েছেন যশ। সেজন্য জিমে গিয়ে ঘাম ঝরাচ্ছেন তিনি। তার মতে, জিম করলে ঘামের পাশাপাশি চিন্তাও দূর হয়। ব্যায়াম শেষে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। সে ছবি ইনস্টাগ্রামে শেয়ার দিয়ে চিন্তা কমানোর বার্তা দিয়েছেন অভিনেতা।

অনেকে বলছেন, বাবা হওয়া তো কম চিন্তার ব্যাপার না। সুতরাং যশের চিন্তা হওয়াটাও স্বাভাবিক। অবশ্য চিন্তার জন্য অন্য কারণও থাকতে পারে। যেমন দীর্ঘ দিন পর তিনি টিভি পর্দায় ফিরছেন। একটি রিয়্যালিটি শো’র সঞ্চালনা করতে দেখা যাবে তাকে। সেটা নিয়েও হয়ত চাপ অনুভব করছেন যশ। যদিও তিনি নিজে থেকে চিন্তার কারণ খোলাসা করেননি।

এদিকে কয়েক দিন আগে যশের পোষ্য সারমেয়’র ছবি শেয়ার করেছেন নুসরাত। সেখানে তিনি লিখেছিলেন, 'সুখী আমরা’। নেটিজেনদের মতে, যশ এবং সারমেয়কে নিয়ে নুসরাত সুখেই আছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালে ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করেছিলেন নুসরাত জাহান। তবে গেল বছরের শেষ দিকে তারা আলাদা হয়ে যান। নুসরাত জানিয়েছেন, তাদের বিয়েটা কেবল ধর্মীয় রীতিতে হয়েছিল।

এমএসএম / এমএসএম

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী