ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মেসিকে শাকিবের শুভেচ্ছা, ব্রাজিলের জন্য সান্ত্বনা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-৭-২০২১ দুপুর ১২:২৫

অবশেষে ফুটবল যাদুকরের হাতে উঠল স্বপ্নের কোপা আমেরিকা শিরোপা। ঘুচে গেল আর্জেন্টিনার দীর্ঘ ২৮ বছরের অপূর্ণতা। রোববার (১১ জুলাই) সকালে অনুষ্ঠিত কোপার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে লিওনেল মেসির দল। জাতীয় দলের হয়ে এটিই মেসির সবচেয়ে বড় অর্জন।

এই জয়ে পুরো বিশ্বের আর্জেন্টিনা ভক্তদের মনে আনন্দের উৎসব বইছে। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শুভেচ্ছার ঝড় উঠেছে। সাধারণ মানুষের পাশাপাশি তারকাদের মনেও এই আনন্দ বাঁধ মানছে না। ভক্তদের সঙ্গে তারাও শেয়ার করে নিচ্ছেন হৃদয়ভরা উচ্ছ্বাস।

ঢালিউড সুপারস্টার শাকিব খানও আর্জেন্টিনা বনাম ব্রাজিলের মধ্যকার ম্যাচটি উপভোগ করেছেন। আর খেলা শেষে প্রিয় দলকে জানালেন ভালোবাসাময় শুভেচ্ছা। শাকিব তার ফেসবুক পেজে লিখেছেন, ‘একটি দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন, যা অর্জন করা ভীষণ প্রয়োজন ছিল। অভিনন্দন আর্জেন্টিনা এবং লিওনেল মেসি; অনেক দিন পর একটি আন্তর্জাতিক গৌরব অর্জন করায়।’  

কেবল প্রিয় দলের জন্য শুভেচ্ছা নয়, ব্রাজিলের প্রতি সান্ত্বনাও প্রকাশ করেছেন শাকিব। লিখেছেন, ‘ব্রাজিল দল অনেক ভালো খেলেছে। সমস্ত খেলোয়াড়কে ধন্যবাদ, একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ উপহার দেওয়ার জন্য।’

জানা যায়, শাকিব খান ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। দুইবার বিশ্বকাপজয়ী এই দলের ম্যারাডোনা তার সবচেয়ে পছন্দের ফুটবলার। এমনকি ছোটবেলায় যখন তিনি ফুটবল খেলতেন, তখন মনে মনে নিজেকে ম্যারাডোনা ভাবতেন।

যেহেতু ভক্তদের মধ্যে অনেকেই ব্রাজিল বা অন্য দলের সমর্থক। সেজন্য নিজের প্রিয় দলের কথা স্পষ্ট করে এখন খুব একটা বলেন না তিনি। যাতে ভক্তদের মধ্যে কোনো বিভাজন তৈরি না হয়।

প্রসঙ্গত, শাকিব খান সম্প্রতি শেষ করেছেন দুটি নতুন সিনেমার কাজ। এগুলো হলো ‘অন্তরাত্মা’ ও ‘লিডার: আমিই বাংলাদেশ’। এর মধ্যে প্রথম সিনেমাটি নির্মাণ করেছেন ওয়াজেদ আলী সুমন এবং দ্বিতীয়টি তপু খান। একটিতে শাকিবের নায়িকা দর্শনা বণিক, অন্যটিতে বুবলী।

এমএসএম / এমএসএম

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী