ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেবে না পুলিশ : ডিএমপি কমিশনার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-১০-২০২২ দুপুর ২:৪৩

নিবন্ধিত দলের রাজনৈতিক কর্মসূচি পালনে পুলিশ কোনো বাধা দেবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

তিনি বলেন, তবে রাজনীতির নামে কেউ ফৌজদারি অপরাধ করলে তার বিরুদ্ধে পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে। সোমবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেসে তিনি এসব কথা বলেন।

মিট দ্য প্রেসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, রাজনৈতিক মিছিল-মিটিং রাজনৈতিক দলের অধিকার। নিবন্ধিত দলের এ ধরনের কর্মসূচি পালনে বাধা নেই। তবে রাজনৈতিক কর্মসূচির নামে জ্বালাও পোড়াও বা বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না। এগুলো ফৌজদারি অপরাধ। ধারা অনুযায়ী এ ধরনের অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, থানা কে আমরা গণমুখী, সেবামুখী করতে বিভিন্ন পরিকল্পনা নিয়েছি। এগুলো ঠিকভাবে চলছে কিনা বা জনমানুষ সঠিকভাবে সেবা পাচ্ছে কিনা সে বিষয়টি আমরা মনিটরিং করছি।  

এছাড়াও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে, তারা যাতে প্রতি সপ্তাহে শুক্রবার মসজিদে জুমার নামাজ আদায়ের আগে বক্তব্য দেবেন। যাতে মানুষজন অপরাধ করা থেকে বিরত থাকে।

তিনি বলেন, চাকরি জীবনের ৩২ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ডিএমপির নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট থাকবো। 

প্রীতি / প্রীতি

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী