ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

খাতভিত্তিক নিরাপত্তা প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-১০-২০২২ রাত ৮:১৭
দেশের সব শিল্পের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর এফবিসিসিআই। সোমবার বিকেলে এফবিসিসিআই সেফটি কাউন্সিল আয়োজিত তিনদিন ব্যাপী ”ট্রেইনিং অব ট্রেইনারস্- ফায়ার সেফটি, রেসকিউ এন্ড ফার্স্ট এইড” শীর্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। 
এই প্রশিক্ষণে ১২টি খাত ও ৪টি চেম্বার থেকে ৩৮ জন প্রশিক্ষক প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন। সমাপনী দিনে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। 
 
এর আগে তিনি বলেন দেশের শিল্পে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইইএলও’র সহযোগীতায় খাত ও চেম্বার ভিত্তিক নিরাপত্তা প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে এফবিসিসিআই। এসময় মালিকদের প্রতিশ্রুতিবদ্ধ হয়ে একসাথে কাজ করার আহ্বান জানান মোস্তফা আজাদ চৌধুরী বাবু। 
 
আইএলও’র কর্মক্ষেত্র নিরাপত্তা বিশেষজ্ঞ মরিস এল ব্রুকস বলেন, এফবিসিসিআই’র সহযোগীতায় বাংলাদেশে নিরাপত্তা সংস্কৃতি গড়ে তোলা সহজ হবে। প্রশিক্ষন কর্মসূচীতে কারখানা পর্যায়ের অংশগ্রহণ থাকায় এফবিসিসিআই সেফটি কাউন্সিলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বিনিয়োগ ছোট কিংবা বড় হোক, সকল শিল্প কারখানায় নিরাপত্তা জরুরি। 
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআই সেফটি কাউন্সিলের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মোঃ শহিদুল্লাহ, ফায়ার সেফটি এন্ড সিকিউরিটি, ডিজেস্টার এন্ড এক্সপ্লুশন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নিয়াজ আলি চিশতী, এফবিসিসিআইর মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হকসহ অন্যান্যরা।

এমএসএম / এমএসএম

সারাদেশে কমতে পারে তাপমাত্রা

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

সংসদীয় স্থায়ী কমিটিতে জুনিয়র কনসালট্যান্ট নিয়োগের সুপারিশ

দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

ভূমি ব্যবস্থায় স্বচ্ছতা আনতে সব সেবা ডিজিটাইজেশনের নির্দেশ সংসদীয় কমিটির

বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতে সংসদ ভবনে বসছে সোলার প্যানেল

মিরপুরে হকারদের আর বসতে দেওয়া হবে না

গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার

বিরোধী দলের জন্য এখনও আলোচনার দ্বার উন্মুক্ত : চিফ হুইপ

মিরপুরে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার

সিঙ্গাপুরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান স্পিকারের