ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

এসজিএসের কর্মীরা পাবেন মেটলাইফের বিমা সুবিধা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-১০-২০২২ রাত ৯:৪০

কর্মীদেরকে বিমা সেবা প্রদানের লক্ষ্যে মেটলাইফ এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে এসজিএস। এর ফলে, প্রতিষ্ঠানটির কর্মী এবং তাদের নির্ভরশীলরা (স্বামী, স্ত্রী এবং সন্তান) দুর্ঘটনা, অক্ষমতা, মৃত্যু এবং জরুরি চিকিৎসা সেবার ক্ষেত্রে মেটলাইফ এর বিমা সেবার আওতায় থাকবেন।

এসজিএস বিশ্বের অন্যতম পণ্য এবং পরিষেবা মানের পরিদর্শন এবং সার্টিফিকেশন কোম্পানিগুলির মধ্যে একটি। ১৯৭৪ সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত সংস্থাটির বিশ্বব্যাপী ২,৭০০ টি অফিস এবং ল্যাবরেটরির নেটওয়ার্ক রয়েছে।মেটলাইফের কাস্টমাইজড সল্যুশন, অনলাইনে বিমা দাবি-নিষ্পত্তির সেবা, দ্রুত বীমা দাবি প্রদান এবং আর্থিক সক্ষমতা বিবেচনা করে এসজিএস এর কর্মীদের জন্য মেটলাইফকে বীমা সেবা প্রদানকারী হিসেবে নির্বাচিত করেছে এসজিএস। 

মেটলাইফ ১৯৭৪ থেকে বাংলাদেশের কর্পোরেটদের জন্য বীমা সেবা প্রদান শুরু করে এবং এসজিএস ছিল মেটলাইফ বাংলাদেশের প্রথম কর্পোরেট ক্লায়েন্ট।  
বাংলাদেশে ৮শ’র বেশি প্রতিষ্ঠানের ২ লাখ ৭০ হাজারের বেশি কর্মী ও তাদের পরিবারকে বীমা সুরক্ষা দিচ্ছে মেটলাইফ। সম্প্রতি, এসজিএস ও মেটলাইফ বাংলাদেশ-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এসজিএস বাংলাদেশ লিমিটেড এর কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ আব্দুর রশিদ এবং মেটলাইফ বাংলাদেশ এর সিইও আলা আহমদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এই অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ-ও উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

১২ কেজি এলপিজির নতুন দর ২০৬০ টাকা, বাড়ল ২২৩ টাকা

‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ

অক্টোবরে এলো ৩৫ হাজার ৬০০ কোটি টাকার বেশি প্রবাসী আয়

'শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন', কাজে ফেরার আহ্বান মন্ত্রীর

‘এলডিসি উত্তরণের সময় বাড়ানো ব্যতিক্রম সিদ্ধান্ত, পারফরম্যান্স দেখাতে হবে’

রক্ষণাবেক্ষণে এফএসআরইউ, গ্যাস সংকটের শঙ্কা!

বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত

ইউরোপে সস্তা পোশাক আমদানিতে নতুন শুল্ক, চাপে চীনা ই-কমার্স

প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম

সোনার দাম একবারে কমলো সাড়ে ৫ হাজার টাকা

ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে নিষেধাজ্ঞা বহাল রাখলো বাংলাদেশ ব্যাংক

ঋণে জর্জরিত হয়ে ২ মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেন মা