বঙ্গোপসাগরে লঘুচাপ, আঘাত হানতে পারে স্থলভাগে
বঙ্গোপসাগরে আগামী ৭ থেকে ১০ নভেম্বরের ভেতর একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যেটি নিম্নচাপে রূপ নিয়ে ১১ থেকে ১৫ নভেম্বরের মধ্যে স্থলভাগে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ। যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে সোমবার (৩১ অক্টোবর) তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন তিনি।
পোস্টে তিনি জানান, আবহাওয়া পূর্বাভাস মডেল অনুযায়ী নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছিলাম। লঘুচাপ সৃষ্টির সম্ভাব্য সময় ৭ থেকে ১০ নভেম্বর; নিম্নচাপ হিসাবে স্থলভাগে আঘাতের সম্ভাব্য সময় নভেম্বরের ১১ থেকে ১৫ তারিখের মধ্যে। এটি ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে ওড়িশার রাজ্যের উপকূলের কোনো স্থান দিয়ে আঘাত হানতে পারে।
প্রসঙ্গত, গত ২৪ অক্টোবর উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় সিত্রাং। কিন্তু তারও দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল বিশ্লেষণ করে ৯ অক্টোবর সর্বপ্রথম ঝড়টির পূর্বাভাস জানান গবেষক মোস্তফা কামাল পলাশ। তখন বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরও তখন বিষয়টিকে উড়িয়ে দেয়ার চেষ্টা করে। পরবর্তীতে মোস্তফা কামালের পূর্বাভাস সঠিক হওয়ার পাশাপাশি ঘূর্ণিঝড় সিত্রাং সম্পর্কে আগেভাগে পূর্বাভাস দিতে না পারায় ব্যাপক সমালোচনার শিকার হয় আবহাওয়া অধিদফতর।
জামান / জামান
আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস
শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’
প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান
শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ
বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ
কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি
১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ
সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত
নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি
রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত