ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

প্রথমবার একসঙ্গে পর্দায় আসছেন হৃতিক-দীপিকা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-৭-২০২১ দুপুর ১:৫৭

বলিউডের দুই জনপ্রিয় তারকা হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন। দীর্ঘ ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন দুজন। তবে এতদিন একসঙ্গে কোনো সিনেমায় দেখা যায়নি তাদের। গুঞ্জন ছিল প্রথমবারের মতো একসঙ্গে পর্দার হাজির হচ্ছেন তারা।

সেই গুঞ্জনই এবার সত্যি হতে যাচ্ছে। সিদ্ধার্থ আনন্দের সিনেমা 'ফাইটার'-এ একসঙ্গে হাজির হচ্ছেন হৃতিক ও দীপিকা। ৯ জুলাই পরিচালক-প্রযোজক এবং দীপিকার সঙ্গে একটি ছবি শেয়ার করে সিনেমাটির খবরে সিল বসিয়েছেন হৃতিক রোশন।

জানা গেছে, 'ফাইটার’ হতে যাচ্ছে ভারতের প্রথম আকাশপথে অ্যাকশন নির্ভর সিনেমা। ভারতীয় সেনাজওয়ানদের বীরত্ব এবং দেশের স্বার্থে তাদের আত্মত্যাগকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েই সিনেমার গল্প লেখা হয়েছে। এটি নির্মাণ করা হচ্ছে সারা বিশ্বের দর্শকের কথা ভেবে। এর শুটিংও হবে পৃথিবীর নানান জায়গায়। আন্তর্জাতিক সিনেদর্শকদের কথা মাথায় রেখে উন্নত প্রযুক্তিও ব্যবহার করা হবে এর শুটিংয়ে।

আরও জানা গেছে, ২০২২ সালে সিনেমা মুক্তি পেতে পারে।

এমএসএম / এমএসএম

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী