ঝাল ঝাল রূপচাঁদার রেসিপি
চকচকে রুপালি রূপচাঁদা দেখতে যেমন সুন্দর, তেমনি খেতেও সুস্বাদু। সামুদ্রিক এ মাছটি ঝাল ঝাল করে রান্না করে গরম ভাতের সঙ্গে খেতে ভারি মজা। চলুন জেনে নেওয়া যাক ঝাল ঝাল রূপচাঁদার রেসিপি :
উপকরণ
মাঝারি বা ছোট সাইজের রূপচাঁদা মাছ ২ থেকে ৪টি, আদা-রসুন বাটা ১ চা চামচ করে, জিরাগুঁড়ো আধা চা চামচ, টমেটো বাটা ২ টেবিল চামচ, লালমরিচ বাটা আধা চা চামচ, হলুদ-ধনিয়াগুঁড়ো আধা চা চামচ করে, কাঁচামরিচ ৪টি, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ ও লবণ-তেল পরিমাণমতো।
প্রণালি
মাছ ভালোভাবে কেটে ধুয়ে হালকা কেঁচে নিন। এবার হলুদ, রসুন বাটা অল্প মেখে হালকা ভেজে রাখুন। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ভাজুন, একেক করে সব মসলা দিয়ে কষান। তেল উঠলে ভাজা মাছ দিয়ে উল্টে-পাল্টে মসলা মেখে টমেটো বাটা দিয়ে নাড়ুন। লবণ, কাঁচামরিচ, ধনিয়াপাতা দিয়ে হালকা আঁচে ঢেকে রাখুন কিছু সময়। মাখা মাখা হয়ে এলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
প্রীতি / প্রীতি
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত