ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নায়িকা খুন, তথ্য জানেন জয়া আহসান!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-৭-২০২১ দুপুর ১:৫৮

এক নায়িকা খুন হয়েছেন। সেই খুনের বিষয়ে তথ্য রয়েছে জয়া আহসানের কাছে। তাই সাংবাদিকদের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। কিন্তু একদা দরজা খুলেই দেখেন সামনে সাংবাদিকদের ভিড়!

বাস্তবে নয়, এমনটা দেখা গেল সদ্য প্রকাশ্যে আসা একটি প্রোমো ভিডিওতে। যেটা শেয়ার করেছেন জয়া আহসান এবং ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। জয়া তার পেজ থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘নতুন কোনো ফিল্ম? সিরিজ? নাকি অন্য কিছু? জানা যাবে ১২ জুলাই, রাত ৮টায়।’

এখনো ধোঁয়াশায় রয়েছে জয়া আহসানের নতুন এই কাজটি। কেউ ধারণা করছেন, দেশে নতুন কোনো কনটেন্টে অভিনয় করেছেন জয়া। আবার কারো মতে, ১২ জুলাই যাত্রা শুরু করতে যাচ্ছে চরকি। মূলত সে উপলক্ষে তৈরি করা প্রচারণামূলক ভিডিও এটি। যদিও জয়া কিংবা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনো কিছুই পরিষ্কার করা হয়নি।

জানা গেছে, চরকি প্ল্যাটফর্ম থেকে ১২ মাসে ১২টি অরজিনাল ফিল্ম মুক্তি পাবে। এই প্রকল্পটি শুরু হচ্ছে শিহাব শাহীন পরিচালিত ‘মরীচিকা’ দিয়ে। যেখানে অভিনয় করেছেন আফরান নিশো, মাহিয়া মাহি, সিয়াম আহমেদ, ফারহান আহমেদ জোভান প্রমুখ।

এদিকে জয়া আহসানকে দেশের প্রজেক্টে সর্বশেষ দেখা গেছে ‘অলাতচক্র’ সিনেমায়। যেটি মুক্তি পায় গত মার্চে। অন্যদিকে কলকাতায় তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রবিবার’। যেখানে তিনি প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে অভিনয় করেছিলেন এবং সিনেমাটির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন।

এমএসএম / এমএসএম

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী