চ্যাপা শুঁটকির ভর্তা
শুঁটকির নাম শুনলে জিভে জল আসে এমন মানুষের সংখ্যা কম নয়। শুঁটকিপ্রেমীদের কাছে একটি লোভনীয় নাম হলো চ্যাপা শুঁটকি। এর ঝাল ঝাল ভর্তা হলে একথালা ভাত যেন নিমিষেই শেষ হয়ে যায়। সুস্বাদু এই ভর্তা তৈরি করা খুবই সহজ। তবে জানতে হবে সঠিক পদ্ধতি। চলুন জেনে নেওয়া যাক চ্যাপা শুঁটকির ভর্তা তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে
চ্যাপা শুঁটকি- ৩-৪টি
পেঁয়াজ- ৩-৪টি
শুকনা মরিচ- ৭-৮টি
লবণ- স্বাদমতো।
যেভাবে তৈরি করবেন
শুঁটকি ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে নিন। এরপর একটি কড়াইতে সামান্য পানি দিয়ে সেদ্ধ করে নিন। পানি শুকিয়ে এলে শুঁটকি নামিয়ে নিন। এবার শুঁটকি ও শুকনা মরিচ পাটায় বেটে নিন। এরপর ৩-৪টি পেঁয়াজ খোসা ছাড়িয়ে ভালো করে থেঁতলে নিন। শুঁটকি বাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু শুঁটকি ভর্তা। ঝাল ঝাল এই ভর্তা চিতই পিঠার সঙ্গে খেতেও ভালোলাগে।
প্রীতি / প্রীতি
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন