‘সংসার করতে পারিনি, একসঙ্গে সিনেমাও করতে চাই না’
ভালোবেসে বিয়ে করেছিলেন টালিউড অভিনেতা সৌরভ চক্রবর্তী ও মধুমিতা সরকার। একটা সময় ভক্তদের প্রিয় জুটি ছিলেন তারা। কিন্তু সম্পর্কটা টিকল না। চার বছর সংসার করার পর ২০১৯ সালে বিবাহবিচ্ছেদ করেন তারা।
আলাদা হয়ে যে যার মতো কাজ করছেন প্রাক্তন এই দম্পতি। কবিতা লেখা, আবৃত্তি আর অভিনয় সবই সমানতালে চালিয়ে যাচ্ছেন সৌরভ। অন্যদিকে অভিনয় আর খোলামেলা ফটোশুটে ব্যস্ত মধুমিতা। এই সময়ে যদি তাদেরকে একসঙ্গে কাজ করতে বলা হয়, তারা কি করবেন?
প্রশ্নটা করা হয়েছিল সৌরভ চক্রবর্তীকে। জবাবে অভিনেতা জানান, এতটাও পেশাদার হতে পারবেন না তিনি। তার মতো মধুমিতারও অস্বস্তি হবে একসঙ্গে কাজ করতে গিয়ে। সৌরভের ভাষ্য, ‘আমার কাছে আড়াই ঘণ্টার ছবির সাফল্যের চেয়ে একসঙ্গে জীবন যাপন করার সাফল্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার মা ও বাবা ঠিক যেভাবে সারা জীবন কাটিয়েছে। আড়াই ঘণ্টার জন্য এটা করতে চাই না। প্রয়োজন নেই বলেই মনে হয় আমার।’
কলকাতার একটি গণমাধ্যমে সৌরভ আরও জানান, তার হাতে অনেক কাজ; তাই এসব নিয়ে আপাতত ভাবতে চান না।
সম্প্রতি পরিচালক অঞ্জন দত্তের প্রথম ওয়েব সিরিজ ‘মার্ডার ইন দ্য হিলস’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। এখানে একজন পরিচালকের ভূমিকায় আছেন সৌরভ। অঞ্জন দত্তের মতো গুণী মানুষের সঙ্গে কাজ করতে পেরে তিনি আনন্দিত।
এমএসএম / এমএসএম
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী