ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

মামলাকে বিরোধী দল দমনের হাতিয়ার করা হচ্ছে : ফখরুল 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১১-২০২২ বিকাল ৫:২৮

মামলাকে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ নিন্দা জানান।

মির্জা ফখরুল বলেন, আমরা সবাই জানি যে শুধুমাত্র রাজনৈতিক কারণে দেশনেত্রী খালেদা জিয়াকে গৃহে অন্তরীণ করে রাখা হয়েছে। রাজনৈতিক কারণে মিথ্যা মামলা দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিদেশে থাকতে বাধ্য করা হচ্ছে। একই সঙ্গে তার সহধর্মিণী (ডা. জোবায়দা রহমান) যিনি একেবারেই রাজনীতির সঙ্গে জড়িত নন, তিনি একজন পেশাজীবী; শুধুমাত্র জিয়া পরিবারের বধু হওয়ার কারণে তার বিরুদ্ধে এই মামলা এবং গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।  

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার শুরু থেকে রাজনৈতিক প্রতিহিংসা এবং দেশনেত্রী খালেদা জিয়াকে ও তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়েছে। শুধু তাদেরকেই নয় যারাই বিরোধী দল করছে বিশেষ করে বিএনপির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মামলাটাকে তারা একটা অস্ত্র হিসেবে নিয়েছে বিরোধী দলকে দমন করার জন্যে এবং দেশে একটা বিরাজনীতিকীকরণের জন্যে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে গ্রেফতারি পরোয়ানা ও মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।  

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, মামলা দিয়ে জেল দিয়ে কখনো রাজনীতি বন্ধ করা যায় না। এটা পাকিস্তান আমল থেকে দেখে এসেছি। আওয়ামী লীগের নেতারা ভালো করেই জানেন। 

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন