ক্ষমতার মসনদ থাকবে না, হুড়মুড় করে ভেঙে পড়বে : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই সরকারের উন্নয়ন হচ্ছে জনগণের সঙ্গে ধাপ্পাবাজি। এদের উন্নয়নে রড ছিল না। যে কারণে সবকিছু এখন হুড়মুড় করে ভেঙে পড়ছে। সরকারের ক্ষমতার মসনদও হুড়মুড় করে ভেঙে পড়বে। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বিএনপির গণসমাবেশ ঠেকাতে সরকার নিজেই ধর্মঘট ডেকেছে। কিন্তু জনস্রোত আটকানো যায়নি। আজকে ট্রলারে আগুন ধরিয়ে দিচ্ছে। বিএনপির অফিসে আগুন ধরিয়ে দিচ্ছে। কিন্তু মানুষকে ঠেকানো যায়নি। তারা নদী সাঁতরে, পায়ে হেঁটে এবং বাধা পেরিয়ে গণসমাবেশে যোগ দিয়েছে।
সরকারের লোকেরা দুইশ ভাগ টাকা পাচার করেছে অভিযোগ করে তিনি বলেন, এসব টাকা কিন্তু কোনো রিকশাচালক পাচার করেনি। কোনো কাঠমিস্ত্রি বা রাজমিস্ত্রি করেননি। এসব টাকা পাচার করেছে সরকারের লোকেরা। যারা বিদেশে বেগমপাড়া বানিয়েছেন।
রিজভী বলেন, ১৯৯টি ওয়ার্ডের সহস্রাধিক নেতাকর্মীর তালিকা করেছে সরকার। এটা করছে হুমকি দেওয়ার জন্য। তবে এটা করে শেষ রক্ষা হবে না। আপনার ক্ষমতার মসনদ হুড়মুড় করে ভেঙে পড়বে। সাধারণ মানুষ বিএনপির মিছিলে এসে বুক পেতে বুলেটকে বরণ করছে। তারা রাজপথে আছে এবং থাকবে।
লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদ, জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদাসহ লেবার পার্টির বিভিন্ন স্তরের নেতারা।
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন