ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

দুদক কর্মকর্তাদের তিন দিনের প্রশিক্ষণ শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-১১-২০২২ দুপুর ১২:৫৯

দুর্নীতি দমন কমিশনে প্রসিকিউশন ব্যবস্থাপনা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার (১ নভেম্বর) সকালে কমিশনের প্রধান কার্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান। প্রশিক্ষণে সারাদেশ থেকে আসা ৩০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। 

তিন দিনের এ প্রশিক্ষণে কর্মকর্তারা নোটিস জারি, বিদেশ গমনে নিষেধাজ্ঞা, শ্যোন অ্যারেস্ট, আলামত নির্বাচন, আলামত ব্যবস্থাপনা ও আদালতে উপস্থাপন, চার্জশটি প্রস্তুত, সাক্ষ্য-স্মারক প্রস্তুত, প্রসিকিউশন ইউনিট এবং কোর্ট ইন্সপেক্টরের দায়িত্ব, হাজিরা, সাক্ষ্যগ্রহণ, জেরা, মোকাবেলা এবং প্রচলিত ভুল ধারণাসহ বিভিন্ন বিষয়ে অধিকতর ধারণা গ্রহণ করেন। 

প্রশিক্ষণের শেষ দুই দিন দুদক কর্মকর্তারা উচ্চ আদালতের নির্দেশনা, দুদকের বিশেষ মামলা, এজাহার লেখার নিয়ম, মামলা দায়ের, কেস ডায়েরি লেখার নিয়ম, ক্রোক, ফ্রিজ, অ্যাটাচমেন্ট, সম্পদ ব্যবস্থাপনাসহ বিভিন্ন পালনীয় কর্তব্য সম্পর্কে জানতে পারবেন। একই সাথে সারাদেশ থেকে আগত প্রশিক্ষণার্থী দুদক কর্মকর্তাদের কার্যকর প্রসিকিউশন ব্যবস্থাপনায় কর্মকর্তোদের করণীয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা সম্পর্কে ধারণা দেয়া হবে। 

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের প্রশিক্ষণ ও তথ্য-প্রযুক্তি বিষয়ক মহাপরিচালক সৈয়দ ইকবাল হোসেন। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মাহবুব হোসেন। তিন দিনের এ প্রশিক্ষণ শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার (৩ নভেম্বর)। 

জামান / জামান

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী