ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বদল হলো পুলিশের পোশাক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-১১-২০২২ দুপুর ১:৩

শীত আসন্ন, সেই সাথে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এই দুই বিষয়কে বিবেচনায় রেখে পোশাকে পরিবর্তন এনেছে বাংলাদেশ পুলিশ। ১ নভেম্বর থেকে সারাদেশে গ্রীষ্মকালীন পোশাক (হাফহাতা শার্ট ও প্যান্ট)-এর পরিবর্তে তারা পরছেন শীতকালীন পোশাক (ফুলহাতা শার্ট ও প্যান্ট)। 

গত ৩০ অক্টোবর পুলিশ হেডকোয়াটার্স থেকে এ বিষয়ক একটি প্রজ্ঞাপন জারি করেছেন অ্যাডিশনাল ডিআইজি (লজিস্টিক) মোহাম্মদ আতাউল কিবরিয়া।

প্রজ্ঞাপনে তিনি বলেন, ১ নভেম্বর থেকে বাংলাদেশ পুলিশে কর্মরত সকল ইউনিটের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এ নির্দেশনা দেয়া হয়েছে। একই সাথে শীতের তীব্রতা  এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব বিবেচনায় রেখে স্ব স্ব ইউনিটের জন্য পোশাক পরিবর্তনের তারিখ নির্ধারণের নির্দেশনা দেয়া হয়েছে।

নিজ নজি ইউনিটের তারিখ নির্ধারণ করে তা ২০২৩ সালের ১৫ মার্চের মধ্যে পুলিশ হেডকোয়াটার্সে জানানোর সময়সীমা বেঁধে দিয়েছে পুলিশ হেডকোয়াটার্স। 

জামান / জামান

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী