ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

পুঁজিবাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-১১-২০২২ দুপুর ৪:১৬

দেশের শেয়ারবাজারে আগের দিনের ধারাবাহিকতায় বুধবার (২ নভেম্বর) সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে। লেনদেন হাজার কোটি টাকা অতিক্রম করলেও অপরিবর্তিত রয়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর। 

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৮৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯৯ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে।  

ডিএসইতে মোট ৩৭০ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৩ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ৪১ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২১৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।  

ডিএসইতে মোট ১ হাজার ৪৬১ কোটি ৫৭ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৯০২ কোটি ৮৩ লাখ টাকা। 

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৮০৪ পয়েন্টে, সিএসসিএক্স ৪২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৭০ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৫২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৩৭ পয়েন্টে অবস্থান করছে।  

সিএসইতে ২৭৭ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯১ টির, কমেছে ২৯ টির এবং অপরিবর্তিত আছে ১৫৭ টির। দিন শেষে সিএসইতে ২৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

প্রীতি / প্রীতি

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি