বিদেশি গোয়েন্দা সংস্থা থেকে টাকা পায় বিএনপি : তথ্যমন্ত্রী
বিদেশি একটি গোয়েন্দা সংস্থার কাছ থেকে বিএনপি অর্থায়ন পেয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (০২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, আমি আগেও বলেছি, বিএনপি বিভাগীয় সমাবেশের নামে চাঁদাবাজির বিশাল প্রকল্প নিয়েছে। তারা সব কালো টাকার মালিকদের কাছ থেকে টাকা সংগ্রহ করছে, ব্যবসায়ীদের বাধ্য করছে টাকা দেওয়ার জন্য এবং আমি শুনতে পেরেছি বিদেশি একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেও তাদের অর্থায়ন করা হচ্ছে।
তিনি বলেন, এই গোয়েন্দা সংস্থার কাছ থেকে খালেদা জিয়া টাকা নিয়েছিলেন সেটি আবার সেই সংস্থার প্রধান তাদের দেশের আদালতে স্বীকার করেছেন। বিদেশি সেই গোয়েন্দা সংস্থার অর্থায়ন তারা পেয়েছে বলে আমি জানতে পেরেছি।
বৈঠকে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে কথা হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন প্রসঙ্গও এসেছিল সেটি নিয়েও কথা হয়েছে। প্রধানমন্ত্রী খোলাখুলিভাবেই বলেছেন, আমরা যুদ্ধ চাই না। এটা কারও জন্য মঙ্গল বয়ে আনে না। একই সঙ্গে নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞা এগুলোও কারও জন্য মঙ্গল বয়ে আনে না।
আমি সে বিষয়টিই সরকারের যে অবস্থান তাকে জানিয়েছি। তাকে জিজ্ঞেস করেছি যে, যুদ্ধ কবে শেষ হবে। তিনি বলেছেন সহসা শেষ হবে বলে আশা করছি। তাকে আমি বলেছি যে, যুদ্ধ শেষ হলে সবার জন্য মঙ্গল। তিনি আশার কথা বলেছেন।
তিনি বলেন, আমি বলেছি, সব কিছুর দাম বেড়েছে। পৃথিবীর সব দেশে মূল্যস্ফীতি বেড়েছে। শুধু যে তাদের অঞ্চলে কষ্ট হচ্ছে তা নয়। সারা পৃথিবীতেই মানুষের কষ্ট বেড়েছে। তিনি এটার সঙ্গে দ্বিমত পোষণ করেননি।
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন