বিএনপি রঙিন খোয়াব দেখছে : কাদের
বিএনপির সবই রঙিন খোয়াব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মির্জা ফখরুল সাহেব, খেলতে চান? ডিসেম্বরে আপনাদের বিরুদ্ধে খেলা হবে, ফাইনাল খেলা। শনিবার (০৫ নভেম্বর) কুমিল্লা মহানগর ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দুবাই থেকে টাকা এনে বরিশালে সমাবেশ করছেন! বড় বড় পাতিলে রান্না করছেন! আপনারা কুমিল্লায় এসে দেখে যান, একটি মহানগর সম্মেলনে কত মানুষ এসেছে। আপনারা দেখে যান।
সেখানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আপনারা সরকার পতনের যে স্বপ্ন দেখছেন, তা কর্পুরের মতো উড়ে যাবে। আগামীতে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হবেন।
বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের আরও বলেন, যিনি পালিয়ে গেছেন, তিনিই আপনাদের নেতা। আপনাদের আন্দোলনের নেতা। তাকে নিয়ে সরকার পতন ঘটাবেন? খোয়াব, সবই রঙিন খোয়াব।
শেষ খবর পাওয়া পর্যন্ত কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলন চলছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বিশেষ অতিথি হিসেবে আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন