বিশ্বব্যাংকের ঋণ না পেলে রসাতলে যাব, তেমনটা নয় : বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, বিশ্বব্যাংক থেকে ঋণ না পেলে রসাতলে যাব তেমনটা নয়। সার্বিক বিষয় চিন্তাভাবনা করে যদি প্রয়োজন বোধ করি তবে আমরা ঋণ নেবো।
শনিবার (৫ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে রংপুর নগরীর চিকলী বিনোদন পার্ক পরিদর্শন করতে এসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, “অর্থ মন্ত্রণালয় বিশ্বব্যাংক থেকে ঋণ নেবার বিষয়ে তাদের দেয়া শর্তগুলো পরীক্ষা করে দেখছে।”
তিনি আরও বলেন, “আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশে দুর্ভিক্ষ হতে পারে। একথার পাশাপাশি তিনি এও বলেছেন দেশে যেন এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। তার মানে প্রধানমন্ত্রী এই ম্যাসেজ দেবার মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন।”
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, “গ্লোবাল মার্কেটে একটু দাম বেড়ে গেলে কিছু অসৎ ব্যবসায়ী সেই সুযোগ নেয়। সেটা সামাল দেয়ার জন্য ভোক্তা অধিকার ও মন্ত্রণালয় কাজ করছে।”
পোশাক রফতানী কমে গেছে এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “বিদেশে পোশাক রফতানি এ মুহূর্তে একটু নিম্নমুখি, যা ২-৩ মাস আগেও সর্বোচ্চ পিকআপে ছিল। এটা মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অর্থনীতির উপর চাপ পড়েছে এ জন্য পোশাক রফতানী কমেছে। তবে আগামী জানুয়ারি- ফ্রেরুয়ারিতে বড় ধরনের অর্ডার পাবো, তাতে ক্ষতি পুষিয়ে নিতে পারবো।”
এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমান বন্দরে অবতরণ করে বাণিজ্যমন্ত্রী সরাসরি রংপুরে আসেন। দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে জেলা যুবলীগের সম্মেলনে যোগ দেন তিনি। এ সময় তার সঙ্গে আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন