জবি ছাত্রলীগের স্থগিতাদেশ প্রত্যাহার
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের উপর আরোপিত সাংগঠনিক স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
শনিবার (৫ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জবি ছাত্রলীগের উপর আরোপিত সাংগঠনিক স্থগিতাদেশ প্রত্যাহার করার বিষয়টি জানানো হয়।
এর আগে গত ১ জানুয়ারি মো. ইব্রাহিম ফরাজীকে সভাপতি এবং এসএম আকতার হোসাইনকে সাধারণ সম্পাদক করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এর ৬ মাসের মাথায় ১ জুলাই সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করেই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জবি ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
পরবর্তীতে ৫ জুলাই শাখা ছাত্রলীগের একাংশের নেতারা সংবাদ সম্মেলন করে শীর্ষ দুই নেতার বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি, মারধর, নারী হেনস্থা, নেতাকর্মীদের অপদস্ত করা এমনকি একই শাখার অন্য এক নেতাকে প্রকাশ্যে জুতাপেটার অভিযোগ করে।
জবি ছাত্রলীগের সহ-সভাপতি কামরুল হুসাইন ও পরাগ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফৌজিয়া জাফরিন প্রিয়ন্তী এবং সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান হৃদয় সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলে ধরেন।
অভিযোগ তুলে তারা বলেন, শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক একক কর্তৃত্ব ধরে রাখতে অন্য নেতাকর্মীদের সামনে আসার সুযোগ দেন না। ক্যাম্পাসে অন্য নেতাদের টানানো পোস্টার রাতের আঁধারে ছিঁড়ে ফেলা, যেকোনো প্রোগ্রামে মঞ্চে উঠতে বাধা দেয়া, কেন্দ্রীয় নেতাদের প্রটোকল দিতে না দেয়া, এমনকি এক নেতাকে প্রকাশ্যে জুতাপেটাও করেছেন তারা।
প্রায় ৪ মাসেরও বেশি সময় পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটির সাংগঠনিক স্থগিতাদেশ প্রত্যাহার করলো কেন্দ্রীয় ছাত্রলীগ।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied